বিভিন্ন ভৌত রাশির একক – MCQ

১. আলোকবর্ষ (Light Year) কিসের একক? (SSC CGL 2017)

  • (A) সময়
  • (B) দূরত্ব
  • (C) আলোর তীব্রতা
  • (D) ভর
উত্তর: (B) দূরত্ব।
বিস্তারিত: আলো এক বছরে শূন্যস্থানে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এটি মহাজাগতিক দূরত্ব মাপতে ব্যবহৃত হয়।

২. ক্ষমতার (Power) SI একক কী? (WB Police 2019)

  • (A) জুল
  • (B) ওয়াট
  • (C) নিউটন
  • (D) পাস্কাল
উত্তর: (B) ওয়াট (Watt)।
বিস্তারিত: ১ ওয়াট = ১ জুল/সেকেন্ড। জেমস ওয়াটের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে।

৩. চাপের (Pressure) একক কোনটি? (RRB NTPC 2016)

  • (A) পাস্কাল
  • (B) নিউটন
  • (C) হেনরি
  • (D) টেসলা
উত্তর: (A) পাস্কাল (Pascal)।
বিস্তারিত: প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে চাপ বলে। ১ পাস্কাল = ১ নিউটন/বর্গমিটার।

৪. দ্বীপন প্রাবল্যের (Luminous Intensity) SI একক কী? (WBCS Pre 2015)

  • (A) মোল
  • (B) অ্যাম্পিয়ার
  • (C) ক্যান্ডেলা
  • (D) কেলভিন
উত্তর: (C) ক্যান্ডেলা (Candela)।
বিস্তারিত: এটি SI পদ্ধতির সাতটি মৌলিক এককের মধ্যে একটি।

৫. কম্পাঙ্কের (Frequency) একক কী? (SSC MTS 2017)

  • (A) হার্টজ
  • (B) ডেসিবেল
  • (C) মিটার
  • (D) সেকেন্ড
উত্তর: (A) হার্টজ (Hertz)।
বিস্তারিত: প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে।

৬. বৈদ্যুতিক প্রবাহের (Electric Current) একক কী? (WBPSC Misc 2018)

  • (A) ভোল্ট
  • (B) ওয়াট
  • (C) অ্যাম্পিয়ার
  • (D) ওহম
উত্তর: (C) অ্যাম্পিয়ার (Ampere)।

৭. রোধের (Resistance) একক কোনটি? (RRB Group D 2018)

  • (A) ওহম
  • (B) ফ্যারাড
  • (C) কুলম্ব
  • (D) অ্যাম্পিয়ার
উত্তর: (A) ওহম (Ohm)।
বিস্তারিত: জর্জ সাইমন ওহমের নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। ওহম মিটার হলো রোধাঙ্কের একক।

৮. তেজস্ক্রিয়তার (Radioactivity) আধুনিক একক কী? (SSC CHSL 2019)

  • (A) কুরি
  • (B) বেকেরেল
  • (C) রাদারফোর্ড
  • (D) ফারমি
উত্তর: (B) বেকেরেল (Becquerel)।
বিস্তারিত: ১ বেকেরেল = প্রতি সেকেন্ডে ১টি তেজস্ক্রিয় বিঘটন। কুরি হলো তেজস্ক্রিয়তার পুরোনো একক।

৯. বলের (Force) SI একক কোনটি? (Static GK)

  • (A) ডাইন
  • (B) নিউটন
  • (C) জুল
  • (D) আর্গ
উত্তর: (B) নিউটন।
বিস্তারিত: বলের CGS একক হলো ‘ডাইন’। ১ নিউটন = ১০^৫ ডাইন।

১০. চুম্বক ফ্লাক্সের (Magnetic Flux) একক কী? (SSC CGL 2019)

  • (A) টেসলা
  • (B) ওয়েবার
  • (C) গাউস
  • (D) হেনরি
উত্তর: (B) ওয়েবার (Weber)।
বিস্তারিত: চুম্বক আবেশ বা চুম্বক ক্ষেত্র প্রাবল্যের একক হলো টেসলা।

১১. কার্য ও শক্তির (Work & Energy) একক কী? (WBCS Pre 2011)

  • (A) ওয়াট
  • (B) জুল
  • (C) পাস্কাল
  • (D) নিউটন
উত্তর: (B) জুল (Joule)।
বিস্তারিত: কার্য ও শক্তি উভয়েরই একক এক। এদের CGS একক হলো ‘আর্গ’।

১২. আলোর তরঙ্গদৈর্ঘ্য মাপার একক কোনটি? (RRB NTPC 2016)

  • (A) অ্যাংস্ট্রম
  • (B) ক্যান্ডেলা
  • (C) ফ্যারাড
  • (D) ওয়েবার
উত্তর: (A) অ্যাংস্ট্রম (Angstrom)।
বিস্তারিত: ১ অ্যাংস্ট্রম = ১০^-১০ মিটার।

১৩. ধারকত্বের (Capacitance) একক কী? (SSC Section Officer)

  • (A) ওহম
  • (B) ফ্যারাড
  • (C) হেনরি
  • (D) টেসলা
উত্তর: (B) ফ্যারাড (Farad)।

১৪. শব্দের প্রাবল্য (Intensity of Sound) পরিমাপের একক কী? (WB Police 2021)

  • (A) হার্টজ
  • (B) ডেসিবেল
  • (C) অ্যাম্পিয়ার
  • (D) ক্যান্ডেলা
উত্তর: (B) ডেসিবেল (Decibel)।

১৫. আবেশাঙ্কের (Inductance) একক কোনটি? (RRB ALP 2018)

  • (A) হেনরি
  • (B) ওহম
  • (C) ওয়েবার
  • (D) কুলম্ব
উত্তর: (A) হেনরি (Henry)।

১৬. বিভব প্রভেদ (Potential Difference) মাপার একক কী? (SSC MTS 2019)

  • (A) অ্যাম্পিয়ার
  • (B) ভোল্ট
  • (C) কুলম্ব
  • (D) ওয়াট
উত্তর: (B) ভোল্ট (Volt)।

১৭. সান্দ্রতাঙ্কের (Viscosity) একক কী? (WBCS Pre 2018)

  • (A) পাস্কাল
  • (B) পয়জ (Poise)
  • (C) ওয়াট
  • (D) নিউটন
উত্তর: (B) পয়জ (Poise)।
বিস্তারিত: সান্দ্রতার SI একক হলো ‘পাস্কাল-সেকেন্ড’ বা ‘পয়েজুলি’ (Poiseuille)।

১৮. ওজন স্তরের পুরুত্ব (Ozone Layer Thickness) মাপার একক কোনটি? (WBCS Pre 2020)

  • (A) ডবসন
  • (B) ডেসিবল
  • (C) পাস্কাল
  • (D) মিটার
উত্তর: (A) ডবসন (Dobson)।

১৯. মহাজাগতিক দূরত্ব মাপার বৃহত্তম একক কোনটি? (SSC Section Officer)

  • (A) আলোকবর্ষ
  • (B) পারসেক
  • (C) মাইল
  • (D) কিমি
উত্তর: (B) পারসেক (Parsec)।
বিস্তারিত: ১ পারসেক = ৩.২৬ আলোকবর্ষ।

২০. আপেক্ষিক তাপের (Specific Heat) SI একক কী? (WBPSC Exam)

  • (A) জুল/কেজি.কেলভিন
  • (B) ক্যালরি/গ্রাম
  • (C) জুল/কেলভিন
  • (D) আর্গ/গ্রাম
উত্তর: (A) জুল/কেজি.কেলভিন (J/kg.K)।

২১. ঘাত বা বলের ঘাত (Impulse) এর একক কী? (RRB ALP 2018)

  • (A) নিউটন/সেকেন্ড
  • (B) নিউটন-সেকেন্ড
  • (C) কেজি-মিটার
  • (D) জুল
উত্তর: (B) নিউটন-সেকেন্ড (N-s)।
বিস্তারিত: বল এবং সময়ের গুণফল হলো ঘাত। এর একক ভরবেগের এককের সমান।

২২. তড়িৎ আধানের (Electric Charge) একক কী? (WB Police 2018)

  • (A) অ্যাম্পিয়ার
  • (B) কুলম্ব
  • (C) ফ্যারাড
  • (D) ভোল্ট
উত্তর: (B) কুলম্ব (Coulomb)।

২৩. তড়িৎ পরিবাহিতার (Conductance) একক কোনটি? (SSC Section Officer)

  • (A) ওহম
  • (B) সিমেন্স বা মো (Siemens/Mho)
  • (C) ওহম-মিটার
  • (D) হেনরি
উত্তর: (B) সিমেন্স বা মো (Siemens/Mho)।
বিস্তারিত: এটি রোধের (Ohm) বিপরীত রাশি।

২৪. সমতল কোণ (Plane Angle) মাপার একক কী? (General Science)

  • (A) স্টেরাডিয়ান
  • (B) রেডিয়ান
  • (C) ডিগ্রি
  • (D) সেকেন্ড
উত্তর: (B) রেডিয়ান (Radian)।
বিস্তারিত: ঘনকোণ (Solid Angle) মাপার একক হলো স্টেরাডিয়ান।

২৫. ঘনত্বের (Density) SI একক কী? (General Science)

  • (A) গ্রাম/সেমি³
  • (B) কেজি/মিটার³
  • (C) কেজি-মিটার
  • (D) গ্রাম/মিটার
উত্তর: (B) কেজি/মিটার³ (kg/m³)।
Scroll to Top