১. ২৫০-এর ১৫% কত?
  • A) ৩৭.৫
  • B) ৩০.৫
  • C) ৩৫
  • D) ৪০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: A) ৩৭.৫
ব্যাখ্যা: ২৫০ × (১৫/১০০) = ২৫ × ১.৫ = ৩৭.৫।
২. যদি A-এর আয় B-এর আয়ের চেয়ে ২৫% বেশি হয়, তবে B-এর আয় A-এর আয়ের চেয়ে শতকরা কত কম?
  • A) ১৫%
  • B) ২০%
  • C) ২৫%
  • D) ৩০%
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ২০%
ব্যাখ্যা: সূত্র = [R / (১০০ + R)] × ১০০%
= [২৫ / (১০০ + ২৫)] × ১০০ = (২৫/১২৫) × ১০০ = ১/৫ × ১০০ = ২০%।
৩. একটি সংখ্যার ৩৫% যদি ৬৩ হয়, তবে সংখ্যাটি কত?
  • A) ১৭০
  • B) ১৯০
  • C) ১৮০
  • D) ২০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ১৮০
ব্যাখ্যা: ধরি সংখ্যাটি x।
x এর ৩৫% = ৬৩ => x = (৬৩ × ১০০) / ৩৫ = ৯ × ২০ = ১৮০।
৪. কোনো পরীক্ষায় পাস নম্বর ৩৬%। এক ছাত্র ১৯০ নম্বর পেয়ে ৩৫ নম্বরের জন্য ফেল করল। পরীক্ষায় মোট নম্বর কত?
  • A) ৫০০
  • B) ৬০০
  • C) ৬২৫
  • D) ৭০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ৬২৫
ব্যাখ্যা: পাস নম্বর = ১৯০ + ৩৫ = ২২৫।
প্রশ্নমতে, ৩৬% = ২২৫
১০০% = (২২৫ × ১০০) / ৩৬ = ৬২৫।
৫. চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনির ব্যবহার কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে?
  • A) ১৬ %
  • B) ২০%
  • C) ১৫%
  • D) ১০%
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: A) ১৬ %
ব্যাখ্যা: ব্যবহার কমাতে হবে = [২০ / (১০০+২০)] × ১০০ = (২০/১২০) × ১০০ = ১০০/৬ = ১৬ %।
৬. একটি শহরের জনসংখ্যা বছরে ৫% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা ১৬০০০ হলে, ২ বছর পর জনসংখ্যা কত হবে?
  • A) ১৭৬০০
  • B) ১৭৬৪০
  • C) ১৮০০০
  • D) ১৭০০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ১৭৬৪০
ব্যাখ্যা: ২ বছর পর হবে = ১৬০০০ × (১০৫/১০০) × (১০৫/১০০) = ১৬০০০ × ২১/২০ × ২১/২০ = ৪০ × ৪৪১ = ১৭৬৪০।
৭. ০.০৫ এর মান শতকরায় প্রকাশ করলে কত হবে?
  • A) ০.৫%
  • B) ৫%
  • C) ৫০%
  • D) ০.০৫%
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ৫%
ব্যাখ্যা: ০.০৫ × ১০০ = ৫%।
৮. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে?
  • A) ৮% বৃদ্ধি
  • B) ১০% বৃদ্ধি
  • C) ২% হ্রাস
  • D) ১২% বৃদ্ধি
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: A) ৮% বৃদ্ধি
ব্যাখ্যা: সূত্র: x + y + (xy/100)
= ২০ – ১০ + {(২০ × -১০) / ১০০} = ১০ – ২ = ৮%। (পজিটিভ মান মানে বৃদ্ধি)।
৯. কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে বিয়োগফল ৬০ হয়?
  • A) ১২০
  • B) ১৫০
  • C) ২০০
  • D) ২৫০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ২০০
ব্যাখ্যা: ৬০% x – ৬০ = ৬০ => ৬০% x = ১২০
x = (১২০ × ১০০) / ৬০ = ২০০।
১০. একটি নির্বাচনে জয়ী প্রার্থী মোট ভোটের ৬০% পেয়ে ১২০০ ভোটে জয়লাভ করেন। মোট ভোটারের সংখ্যা কত?
  • A) ৪০০০
  • B) ৫০০০
  • C) ৬০০০
  • D) ৩০০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ৬০০০
ব্যাখ্যা: জয়ী ৬০%, পরাজিত (১০০-৬০) = ৪০%।
পার্থক্য = ২০%। প্রশ্নমতে, ২০% = ১২০০।
১০০% = (১২০০ × ১০০) / ২০ = ৬০০০।
১১. চিনির মূল্য ১০% হ্রাস পেলে এক ব্যক্তি ৫৪০ টাকায় ৩ কেজি চিনি বেশি পান। চিনির পূর্বের মূল্য কত ছিল?
  • A) ১৫ টাকা
  • B) ১৮ টাকা
  • C) ২০ টাকা
  • D) ২২ টাকা
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ২০ টাকা
ব্যাখ্যা: বর্তমান ৩ কেজির দাম ৫৪০ এর ১০% = ৫৪ টাকা। ১ কেজির বর্তমান দাম ১৮ টাকা।
১০% হ্রাসে বর্তমান ১৮ টাকা হলে পূর্বের দাম ছিল (১৮ × ১০০) / ৯০ = ২০ টাকা।
১২. ১২০০ টাকার ৮% কত?
  • A) ৮৪ টাকা
  • B) ৯৬ টাকা
  • C) ১০৮ টাকা
  • D) ৭২ টাকা
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ৯৬ টাকা
ব্যাখ্যা: ১২০০ × (৮/১০০) = ১২ × ৮ = ৯৬ টাকা।
১৩. একটি ড্রামে ২৫০ লিটার তেল ছিল। ৫% তেল লিক হয়ে পড়ে গেল। এখন ড্রামে কত তেল অবশিষ্ট আছে?
  • A) ২৩৫.৫ লিটার
  • B) ২৩৭.৫ লিটার
  • C) ২৪০ লিটার
  • D) ২৪৫.৫ লিটার
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ২৩৭.৫ লিটার
ব্যাখ্যা: পড়ে গেল = ২৫০ এর ৫% = ১২.৫ লিটার।
অবশিষ্ট = ২৫০ – ১২.৫ = ২৩৭.৫ লিটার।
১৪. ৩ : ৪ অনুপাতকে শতকরায় প্রকাশ করলে কত হবে?
  • A) ৬০%
  • B) ৭০%
  • C) ৭৫%
  • D) ৮০%
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ৭৫%
ব্যাখ্যা: (৩/৪) × ১০০ = ৩ × ২৫ = ৭৫%।
১৫. যদি x এর ১০% = y এর ২০% হয়, তবে x : y কত?
  • A) ১ : ২
  • B) ২ : ১
  • C) ৩ : ৪
  • D) ৪ : ৩
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ২ : ১
ব্যাখ্যা: ১০x = ২০y => x/y = ২০/১০ = ২/১। অতএব x:y = ২:১।
১৬. এক ব্যক্তির বেতন প্রথমে ২০% বেড়ে পরে ২০% কমে গেল। মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো?
  • A) ৪% হ্রাস
  • B) ৪% বৃদ্ধি
  • C) ১% হ্রাস
  • D) কোনো পরিবর্তন নেই
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: A) ৪% হ্রাস
ব্যাখ্যা: যখন একই শতাংশ বাড়ে ও কমে, তখন সর্বদা হ্রাস পায়।
হ্রাস = (২০ × ২০) / ১০০ = ৪%।
১৭. ৩০০-এর ৩৩ % কত?
  • A) ১০০
  • B) ৯৯
  • C) ১৫০
  • D) ২০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: A) ১০০
ব্যাখ্যা: ৩৩ % মানে হলো ১/৩ অংশ।
৩০০ × (১/৩) = ১০০।
১৮. একটি সংখ্যার ২৫% এর সাথে ১৫০ যোগ করলে সংখ্যাটিই পাওয়া যায়। সংখ্যাটি কত?
  • A) ১৮০
  • B) ২০০
  • C) ২৫০
  • D) ২২৫
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: B) ২০০
ব্যাখ্যা: সংখ্যাটি ১০০%। ২৫% বাদ দিলে থাকে ৭৫%।
প্রশ্নমতে, ৭৫% = ১৫০
১০০% = (১৫০ × ১০০) / ৭৫ = ২০০।
১৯. কোন সংখ্যার ৪০% হলো ১৬০?
  • A) ৩২০
  • B) ৪৫০
  • C) ৪০০
  • D) ৬০০
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: C) ৪০০
ব্যাখ্যা: ৪০% = ১৬০ => ১০০% = (১৬০ × ১০০) / ৪০ = ৪০০।
২০. একটি গ্রামে শিক্ষিত ও অশিক্ষিতের অনুপাত ৪ : ১। গ্রামের কত শতাংশ মানুষ শিক্ষিত?
  • A) ২০%
  • B) ৪০%
  • C) ৬০%
  • D) ৮০%
▶ উত্তর ও ব্যাখ্যা দেখুন
সঠিক উত্তর: D) ৮০%
ব্যাখ্যা: শিক্ষিত ৪ জন হলে মোট মানুষ (৪+১) = ৫ জন।
শতকরা শিক্ষিত = (৪/৫) × ১০০ = ৮০%।
Scroll to Top