পৃথিবীর বৃহত্তম, উচ্চতম ও ক্ষুদ্রতম – MCQ

১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? (SSC GD 2021)

  • (A) আফ্রিকা
  • (B) এশিয়া
  • (C) ইউরোপ
  • (D) উত্তর আমেরিকা
উত্তর: (B) এশিয়া।
বিস্তারিত: এশিয়া আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই বিশ্বের বৃহত্তম মহাদেশ।

২. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? (WBCS Pre 2017)

  • (A) মোনাকো
  • (B) মালদ্বীপ
  • (C) ভ্যাটিকান সিটি
  • (D) নাউরু
উত্তর: (C) ভ্যাটিকান সিটি।
বিস্তারিত: এটি ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র।

৩. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? (WBPSC Clerkship 2019)

  • (A) গডউইন অস্টিন (K2)
  • (B) কাঞ্চনজঙ্ঘা
  • (C) মাউন্ট এভারেস্ট
  • (D) লোৎসে
উত্তর: (C) মাউন্ট এভারেস্ট।
বিস্তারিত: এর উচ্চতা প্রায় ৮৮৪৮.৮৬ মিটার। এটি হিমালয় পর্বতমালায় অবস্থিত।

৪. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? (SSC CGL 2016)

  • (A) কাস্পিয়ান সাগর
  • (B) বৈকাল হ্রদ
  • (C) সুপিরিয়র হ্রদ
  • (D) টিটিকাকা
উত্তর: (B) বৈকাল হ্রদ।
বিস্তারিত: এটি রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত। এটি বিশ্বের প্রাচীনতম হ্রদও বটে।

৫. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? (WB Police 2020)

  • (A) সাহারা
  • (B) গোবি
  • (C) থর
  • (D) আন্টার্কটিকা
উত্তর: (D) আন্টার্কটিকা।
বিস্তারিত: যদি ‘উষ্ণ মরুভূমি’ বলা হতো তবে উত্তর হতো সাহারা। সামগ্রিকভাবে আন্টার্কটিকা বৃহত্তম শীতল মরুভূমি।

৬. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? (RRB NTPC 2016)

  • (A) আমাজন
  • (B) নীল নদ
  • (C) ইয়াংজে
  • (D) মিসিসিপি
উত্তর: (B) নীল নদ।
বিস্তারিত: এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আমাজন হলো জলধারণ ক্ষমতায় বৃহত্তম।

৭. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? (SSC MTS 2019)

  • (A) ইউরোপ
  • (B) আন্টার্কটিকা
  • (C) ওশেনিয়া (অস্ট্রেলিয়া)
  • (D) দক্ষিণ আমেরিকা
উত্তর: (C) ওশেনিয়া (অস্ট্রেলিয়া)।

৮. পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? (WBCS Pre 2015)

  • (A) সুপিরিয়র হ্রদ
  • (B) মিশিগান
  • (C) ভিক্টোরিয়া
  • (D) বৈকাল
উত্তর: (A) সুপিরিয়র হ্রদ।
বিস্তারিত: এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।

৯. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? (WBPSC Misc 2018)

  • (A) নায়াগ্রা
  • (B) ভিক্টোরিয়া
  • (C) অ্যাঞ্জেল জলপ্রপাত
  • (D) যোগ জলপ্রপাত
উত্তর: (C) অ্যাঞ্জেল জলপ্রপাত।
বিস্তারিত: এটি ভেনেজুয়েলায় অবস্থিত।

১০. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? (SSC CHSL 2021)

  • (A) মাদাগাস্কার
  • (B) গ্রিনল্যান্ড
  • (C) সুমাত্রা
  • (D) নিউ গিনি
উত্তর: (B) গ্রিনল্যান্ড।
বিস্তারিত: এটি রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীনস্থ।

১১. পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি? (RRB Group D 2018)

  • (A) তিব্বত মালভূমি
  • (B) পামির মালভূমি
  • (C) ডেকান মালভূমি
  • (D) কলোরাডো মালভূমি
উত্তর: (B) পামির মালভূমি।
বিস্তারিত: একে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।

১২. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? (WBPSC 2019)

  • (A) মিসিসিপি ডেল্টা
  • (B) নীল নদ ডেল্টা
  • (C) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
  • (D) আমাজন ডেল্টা
উত্তর: (C) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।
বিস্তারিত: একে সুন্দরবন বদ্বীপও বলা হয়।

১৩. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? (WBCS Pre 2014)

  • (A) হিমালয়
  • (B) আল্পস
  • (C) আন্দিজ
  • (D) রকি
উত্তর: (C) আন্দিজ।
বিস্তারিত: এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

১৪. পৃথিবীর ক্ষুদ্রতম পাখি কোনটি? (SSC CGL 2015)

  • (A) চড়াই
  • (B) হামিং বার্ড
  • (C) টুনটুনি
  • (D) কিউই
উত্তর: (B) বি-হামিং বার্ড।
বিস্তারিত: এটি প্রধানত কিউবাতে পাওয়া যায়।

১৫. পৃথিবীর বৃহত্তম সাগর (Sea) কোনটি? (RRB NTPC 2021)

  • (A) ভূমধ্যসাগর
  • (B) দক্ষিণ চীন সাগর
  • (C) লোহিত সাগর
  • (D) কাস্পিয়ান সাগর
উত্তর: (B) দক্ষিণ চীন সাগর।

১৬. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? (SSC GD 2021)

  • (A) আটলান্টিক
  • (B) ভারত মহাসাগর
  • (C) প্রশান্ত মহাসাগর
  • (D) সুমেরু মহাসাগর
উত্তর: (C) প্রশান্ত মহাসাগর।

১৭. পৃথিবীর উচ্চতম মূর্তি কোনটি? (SSC CHSL 2019)

  • (A) স্ট্যাচু অফ লিবার্টি
  • (B) স্প্রিং টেম্পল বুদ্ধ
  • (C) স্ট্যাচু অফ ইউনিটি
  • (D) মাদার কলস
উত্তর: (C) স্ট্যাচু অফ ইউনিটি।
বিস্তারিত: ভারতের গুজরাটে অবস্থিত সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তির উচ্চতা ১৮২ মিটার।

১৮. পৃথিবীর ক্ষুদ্রতম গ্রহ কোনটি? (WBCS 2018)

  • (A) শুক্র
  • (B) মঙ্গল
  • (C) বুধ
  • (D) পৃথিবী
উত্তর: (C) বুধ।

১৯. পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? (General Awareness)

  • (A) হাতি
  • (B) নীল তিমি
  • (C) জিরাফ
  • (D) হাঙ্গর
উত্তর: (B) নীল তিমি।

২০. পৃথিবীর গভীরতম স্থান কোনটি? (RRB ALP 2018)

  • (A) জাভা খাত
  • (B) মারিয়ানা খাত
  • (C) পুয়ের্তো রিকো খাত
  • (D) সুন্দা খাত
উত্তর: (B) মারিয়ানা খাত।
বিস্তারিত: এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চ্যালেঞ্জার ডিপ এর গভীরতম বিন্দু।

২১. পৃথিবীর বৃহত্তম ফুল কোনটি? (WB Police SI 2021)

  • (A) পদ্ম
  • (B) রাফ্লেসিয়া
  • (C) সূর্যমুখী
  • (D) গোলাপ
উত্তর: (B) রাফ্লেসিয়া।

২২. পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি? (RRB Group D 2014)

  • (A) ইমু
  • (B) উটপাখি
  • (C) পেঙ্গুইন
  • (D) আলবাট্রস
উত্তর: (B) উটপাখি (Ostrich)।

২৩. পৃথিবীর বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি? (SSC 2015)

  • (A) হাওড়া
  • (B) গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল
  • (C) টোকিও স্টেশন
  • (D) লন্ডন কিংস ক্রস
উত্তর: (B) গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল।
বিস্তারিত: এটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত (প্ল্যাটফর্ম সংখ্যার বিচারে)।

২৪. পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? (WBCS 2021)

  • (A) আঙ্করভাট
  • (B) অক্ষরধাম
  • (C) জগন্নাথ মন্দির
  • (D) পশুপতিনাথ
উত্তর: (A) আঙ্করভাট।
বিস্তারিত: এটি কম্বোডিয়ায় অবস্থিত।

২৫. পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ (Peninsula) কোনটি? (SSC GD 2019)

  • (A) ভারত
  • (B) আরব উপদ্বীপ
  • (C) গ্রিনল্যান্ড
  • (D) মালয় উপদ্বীপ
উত্তর: (B) আরব উপদ্বীপ।

Scroll to Top