মৌলিক অধিকার ও কর্তব্য – PYQ MCQ
১. ভারতীয় সংবিধানের কোন অংশকে ‘ম্যাগনা কার্টা’ (Magna Carta) বলা হয়? [SSC CGL 2017, WBCS]
  • A. পার্ট II (নাগরিকত্ব)
  • B. পার্ট III (মৌলিক অধিকার)
  • C. পার্ট IV (নির্দেশাত্মক নীতি)
  • D. পার্ট IX (পঞ্চায়েত)
উত্তর: B. পার্ট III (মৌলিক অধিকার)
ব্যাখ্যা: সংবিধানের তৃতীয় অংশে (অনুচ্ছেদ ১২-৩৫) মৌলিক অধিকার বর্ণিত আছে, যা জনগণের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে পরিচিত।
২. অস্পৃশ্যতা দূরীকরণ (Abolition of Untouchability) সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? [WBCS Prelims 2018, 2021]
  • A. ১৪ নম্বর অনুচ্ছেদ
  • B. ১৫ নম্বর অনুচ্ছেদ
  • C. ১৬ নম্বর অনুচ্ছেদ
  • D. ১৭ নম্বর অনুচ্ছেদ
উত্তর: D. ১৭ নম্বর অনুচ্ছেদ
ব্যাখ্যা: ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অস্পৃশ্যতা আচরণ দণ্ডনীয় অপরাধ। এটি সাম্যের অধিকারের একটি অংশ।
৩. কোন অধিকারটিকে ডঃ বি. আর. আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ (Heart and Soul of the Constitution) বলেছেন? [WBCS Prelims 2020, SSC]
  • A. ধর্মের অধিকার
  • B. সম্পত্তির অধিকার
  • C. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
  • D. সাম্যের অধিকার
উত্তর: C. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (Right to Constitutional Remedies)
ব্যাখ্যা: ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন।
৪. বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার (Right to Property) কী ধরনের অধিকার? [SSC CGL 2019, WBP]
  • A. মৌলিক অধিকার
  • B. আইনি অধিকার (Legal Right)
  • C. প্রাকৃতিক অধিকার
  • D. কোনোটিই নয়
উত্তর: B. আইনি অধিকার (Legal Right)
ব্যাখ্যা: ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে ৩০০-এ (300-A) অনুচ্ছেদে একটি সাধারণ আইনি অধিকার হিসেবে রাখা হয়েছে।
৫. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের (Fundamental Duties) ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? [RRB NTPC 2021, WBCS]
  • A. আমেরিকা
  • B. আয়ারল্যান্ড
  • C. সোভিয়েত ইউনিয়ন (USSR)
  • D. ব্রিটেন
উত্তর: C. সোভিয়েত ইউনিয়ন (USSR)
ব্যাখ্যা: বর্তমান রাশিয়ার সংবিধান থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়।
৬. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? [WBCS Prelims 2017, SSC]
  • A. ২৪তম সংশোধনী
  • B. ৪২তম সংশোধনী
  • C. ৪৪তম সংশোধনী
  • D. ৮৬তম সংশোধনী
উত্তর: B. ৪২তম সংশোধনী
ব্যাখ্যা: ১৯৭৬ সালে সর্দার স্বরণ সিং কমিটির সুপারিশে পার্ট IV-A এর অধীনে ৫১-এ (51-A) অনুচ্ছেদে ১০টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল।
৭. শিক্ষার অধিকার (Right to Education) একটি মৌলিক অধিকার হিসেবে কত নম্বর অনুচ্ছেদে আছে? [SSC CHSL 2020, RRB]
  • A. অনুচ্ছেদ ১৯
  • B. অনুচ্ছেদ ২০
  • C. অনুচ্ছেদ ২১-এ
  • D. অনুচ্ছেদ ২২
উত্তর: C. অনুচ্ছেদ ২১-এ (Article 21-A)
ব্যাখ্যা: ২০০২ সালের ৮৬তম সংশোধনীর মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়।
৮. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? [WBP SI 2021, SSC]
  • A. ৯টি
  • B. ১০টি
  • C. ১১টি
  • D. ১২টি
উত্তর: C. ১১টি
ব্যাখ্যা: প্রথমে ১০টি থাকলেও ২০০২ সালের ৮৬তম সংশোধনীর মাধ্যমে ১১তম কর্তব্যটি (সন্তানকে শিক্ষার সুযোগ করে দেওয়া) যুক্ত করা হয়।
৯. জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকারগুলি স্থগিত করা যায় না? [UPSC Prelims, WBCS Mains]
  • A. অনুচ্ছেদ ১৯ ও ২০
  • B. অনুচ্ছেদ ২০ ও ২১
  • C. অনুচ্ছেদ ২১ ও ২২
  • D. অনুচ্ছেদ ১৪ ও ১৫
উত্তর: B. অনুচ্ছেদ ২০ ও ২১
ব্যাখ্যা: ৪৪তম সংশোধনীর পর থেকে অনুচ্ছেদ ২০ (অপরাধের জন্য দণ্ডদান সুরক্ষা) এবং অনুচ্ছেদ ২১ (জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা) জরুরি অবস্থাতেও বাতিল হয় না।
১০. শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? [SSC MTS 2021]
  • A. অনুচ্ছেদ ২৩
  • B. অনুচ্ছেদ ২৪
  • C. অনুচ্ছেদ ২৫
  • D. অনুচ্ছেদ ২৬
উত্তর: B. অনুচ্ছেদ ২৪
ব্যাখ্যা: ১৪ বছরের কম বয়সী শিশুদের কলকারখানা, খনি বা অন্যান্য বিপজ্জনক কাজে নিয়োগ করা নিষিদ্ধ (শোষণের বিরুদ্ধে অধিকার)।
১১. নিচের কোন রিটটি (Writ) ‘ব্যক্তিগত স্বাধীনতার’ রক্ষাকবচ হিসেবে পরিচিত? [WBCS Prelims 2015]
  • A. পরমাদেশ (Mandamus)
  • B. প্রতিষেধ (Prohibition)
  • C. বন্দী প্রত্যক্ষীকরণ (Habeas Corpus)
  • D. অধিকার পৃচ্ছা (Quo-Warranto)
উত্তর: C. বন্দী প্রত্যক্ষীকরণ (Habeas Corpus)
ব্যাখ্যা: এর অর্থ হলো ‘স্বশরীরে হাজির করা’। বেআইনিভাবে কাউকে আটকে রাখলে আদালত এই আদেশ দেয়।
১২. মৌলিক কর্তব্য পালনের জন্য কোন কমিটি সুপারিশ করেছিল? [WBCS 2019, SSC]
  • A. ভার্মা কমিটি
  • B. সরকারিয়া কমিশন
  • C. স্বরণ সিং কমিটি
  • D. বলবন্ত রাই মেহতা কমিটি
উত্তর: C. স্বরণ সিং কমিটি (Swaran Singh Committee)
১৩. ৬টি স্বাধীনতার অধিকার সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রক্ষিত আছে? [RRB Group D 2018]
  • A. অনুচ্ছেদ ১৪
  • B. অনুচ্ছেদ ১৯
  • C. অনুচ্ছেদ ২১
  • D. অনুচ্ছেদ ৩২
উত্তর: B. অনুচ্ছেদ ১৯
ব্যাখ্যা: বাক-স্বাধীনতা, সভা করা, সংগঠন গড়া, চলাফেরা, বসবাস এবং পেশা গ্রহণের অধিকার ১৯ নম্বর অনুচ্ছেদে আছে।
১৪. ধর্মের স্বাধীনতার অধিকার (Right to Freedom of Religion) কোন অনুচ্ছেদে আছে? [SSC CGL 2020]
  • A. অনুচ্ছেদ ১৪-১৮
  • B. অনুচ্ছেদ ১৯-২২
  • C. অনুচ্ছেদ ২৫-২৮
  • D. অনুচ্ছেদ ২৯-৩০
উত্তর: C. অনুচ্ছেদ ২৫-২৮
১৫. সংখ্যালঘু শ্রেণির স্বার্থ রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অধিকার কোথায় বর্ণিত? [WBCS Prelims 2021]
  • A. অনুচ্ছেদ ১৪-১৫
  • B. অনুচ্ছেদ ১৯-২০
  • C. অনুচ্ছেদ ২৯-৩০
  • D. অনুচ্ছেদ ৩২
উত্তর: C. অনুচ্ছেদ ২৯-৩০ (সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক অধিকার)
১৬. হাইকোর্ট কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রিট জারি করতে পারে? [SSC CGL 2018, WBCS]
  • A. অনুচ্ছেদ ৩২
  • B. অনুচ্ছেদ ২২৬
  • C. অনুচ্ছেদ ১৩১
  • D. অনুচ্ছেদ ১২৪
উত্তর: B. অনুচ্ছেদ ২২৬
ব্যাখ্যা: সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ ৩২ এবং হাইকোর্ট অনুচ্ছেদ ২২৬ অনুযায়ী ৫টি রিট জারি করতে পারে।
১৭. মৌলিক অধিকারগুলি বলবৎ করার দায়িত্ব কার? [RRB NTPC]
  • A. শুধুমাত্র সুপ্রিম কোর্ট
  • B. শুধুমাত্র হাইকোর্ট
  • C. সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
  • D. জেলা আদালত
উত্তর: C. সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ই
১৮. সামরিক ও শিক্ষাগত উপাধি ছাড়া অন্যান্য সকল খেতাব বা উপাধি (Titles) নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? [WBCS Prelims 2016]
  • A. অনুচ্ছেদ ১৫
  • B. অনুচ্ছেদ ১৬
  • C. অনুচ্ছেদ ১৮
  • D. অনুচ্ছেদ ১৭
উত্তর: C. অনুচ্ছেদ ১৮
১৯. ‘আইনের চোখে সবাই সমান’ (Equality before Law) কোন অনুচ্ছেদে বলা হয়েছে? [WBP Constable 2019]
  • A. অনুচ্ছেদ ১২
  • B. অনুচ্ছেদ ১৩
  • C. অনুচ্ছেদ ১৪
  • D. অনুচ্ছেদ ১৫
উত্তর: C. অনুচ্ছেদ ১৪
২০. মানুষের কেনা-বেচা এবং জোরপূর্বক শ্রম (Human Trafficking & Forced Labour) নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? [SSC MTS 2022]
  • A. অনুচ্ছেদ ২১
  • B. অনুচ্ছেদ ২২
  • C. অনুচ্ছেদ ২৩
  • D. অনুচ্ছেদ ২৪
উত্তর: C. অনুচ্ছেদ ২৩
২১. কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়? [UPSC Prelims/WBCS Mains]
  • A. আইনের চোখে সাম্য (Art 14)
  • B. জীবনের অধিকার (Art 21)
  • C. সরকারি চাকুরিতে সমান সুযোগ (Art 16)
  • D. অপরাধের জন্য দণ্ড সুরক্ষা (Art 20)
উত্তর: C. সরকারি চাকুরিতে সমান সুযোগ (Art 16)
ব্যাখ্যা: অনুচ্ছেদ ১৫, ১৬, ১৯, ২৯ এবং ৩০ শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ।
২২. একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না (Double Jeopardy)— এটি কত নম্বর অনুচ্ছেদে আছে? [SSC CHSL 2021]
  • A. অনুচ্ছেদ ২০
  • B. অনুচ্ছেদ ২১
  • C. অনুচ্ছেদ ২২
  • D. অনুচ্ছেদ ১৯
উত্তর: A. অনুচ্ছেদ ২০
২৩. মৌলিক অধিকার খর্ব হলে সুপ্রিম কোর্ট কত প্রকারের আদেশ (Writs) জারি করতে পারে? [WBPSC Food SI]
  • A. ৩ প্রকার
  • B. ৪ প্রকার
  • C. ৫ প্রকার
  • D. ৬ প্রকার
উত্তর: C. ৫ প্রকার (Habeas Corpus, Mandamus, Prohibition, Certiorari, Quo-Warranto)
২৪. সংবিধানে মৌলিক কর্তব্যের অংশটি কত নম্বর অংশে অবস্থিত? [SSC Selection Post 2021]
  • A. Part III
  • B. Part IV
  • C. Part IV-A
  • D. Part V
উত্তর: C. Part IV-A
২৫. ভারতের মৌলিক অধিকারগুলি কি চূড়ান্ত (Absolute)? [Polity GK]
  • A. হ্যাঁ, এগুলি অলঙ্ঘনীয়
  • B. না, এগুলির ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা যায়
  • C. সংসদ চাইলে যে কোনো সময় বাতিল করতে পারে
  • D. কোনোটিই নয়
উত্তর: B. না, এগুলির ওপর যুক্তিসঙ্গত বাধা নিষেধ আরোপ করা যায়
ব্যাখ্যা: মৌলিক অধিকার চূড়ান্ত নয় (Not Absolute), দেশের নিরাপত্তা ও সংহতির স্বার্থে সংসদ এগুলির ওপর বিধি-নিষেধ আরোপ করতে পারে।
Scroll to Top