রাসায়নিক বন্ধন ও বিক্রিয়া – PYQ MCQ
১. নিচের কোন যৌগটিতে তড়িৎযোজী বা আয়নিক বন্ধন (Ionic Bond) বর্তমান? [WBCS Prelims 2017, SSC]
  • A. জল (H2O)
  • B. মিথেন (CH4)
  • C. সোডিয়াম ক্লোরাইড (NaCl)
  • D. অ্যামোনিয়া (NH3)
উত্তর: C. সোডিয়াম ক্লোরাইড (NaCl)
ব্যাখ্যা: ধাতু (Na) এবং অধাতুর (Cl) মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে তড়িৎযোজী বন্ধন গঠিত হয়। বাকি তিনটি সমযোজী যৌগ।
২. জারণ (Oxidation) প্রক্রিয়ায় ইলেকট্রনের কী পরিবর্তন ঘটে? [SSC CGL 2018, RRB]
  • A. ইলেকট্রন গ্রহণ হয়
  • B. ইলেকট্রন বর্জন হয়
  • C. কোনো পরিবর্তন হয় না
  • D. প্রোটন সংখ্যা বাড়ে
উত্তর: B. ইলেকট্রন বর্জন হয়
ব্যাখ্যা: জারণ মানে ইলেকট্রন ত্যাগ (Loss of electrons) এবং বিজারণ (Reduction) মানে ইলেকট্রন গ্রহণ (Gain of electrons)।
৩. নিচের কোনটি একটি সমযোজী (Covalent) যৌগ? [WBCS Prelims 2021, SSC]
  • A. KCl
  • B. CaO
  • C. HCl
  • D. MgCl2
উত্তর: C. HCl (হাইড্রোক্লোরিক এসিড)
ব্যাখ্যা: দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন জোড় ভাগ করে নেওয়ার মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়।
৪. লোহার মরিচা পড়া (Rusting) কী ধরনের রাসায়নিক বিক্রিয়া? [SSC MTS 2021, WBCS]
  • A. বিয়োজন বিক্রিয়া
  • B. শুধুমাত্র বিজারণ
  • C. জারণ-বিজারণ (Redox) বিক্রিয়া
  • D. প্রতিস্থাপন বিক্রিয়া
উত্তর: C. জারণ-বিজারণ (Redox) বিক্রিয়া
ব্যাখ্যা: বাতাসে অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার জারণ ঘটে সোদক ফেরিক অক্সাইড তৈরি হয়।
৫. যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে কী বলা হয়? [RRB NTPC 2021, SSC]
  • A. তাপগ্রাহী বিক্রিয়া (Endothermic)
  • B. তাপমোচী বিক্রিয়া (Exothermic)
  • C. অনুঘটক বিক্রিয়া
  • D. উভমুখী বিক্রিয়া
উত্তর: B. তাপমোচী বিক্রিয়া (Exothermic)
ব্যাখ্যা: যেমন- চুন ও জলের বিক্রিয়া বা প্রাকৃতিক গ্যাসের দহন। অন্যদিকে তাপ শোষণ করলে তাকে তাপগ্রাহী বলে।
৬. মিথেন (CH4) অণুতে কতগুলি সমযোজী একবন্ধন থাকে? [WBCS Prelims 2018]
  • A. ২টি
  • B. ৩টি
  • C. ৪টি
  • D. ৫টি
উত্তর: C. ৪টি
ব্যাখ্যা: কার্বনের চারটি যোজ্যতা ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে চারটি একক সমযোজী বন্ধন তৈরি করে।
৭. অনুঘটক (Catalyst) রাসায়নিক বিক্রিয়ায় কী ভূমিকা পালন করে? [SSC CGL 2017, RRB]
  • A. বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়
  • B. নিজে বিক্রিয়ায় খরচ হয়ে যায়
  • C. শুধুমাত্র বিক্রিয়া শুরু করে
  • D. কোনো প্রভাব ফেলে না
উত্তর: A. বিক্রিয়ার গতি বাড়ায় বা কমায়
ব্যাখ্যা: অনুঘটক নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়ার হার পরিবর্তন করে।
৮. তড়িৎযোজী যৌগসমূহ সাধারণত কোনটিতে দ্রবণীয়? [WBCS Prelims 2015]
  • A. বেনজিন
  • B. কেরোসিন
  • C. জল (Water)
  • D. ইথার
উত্তর: C. জল (Water)
ব্যাখ্যা: তড়িৎযোজী যৌগগুলি পোলার দ্রাবক যেমন জলে দ্রবণীয় হয় কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়।
৯. চুনাপাথরকে (CaCO3) উত্তপ্ত করলে চুন (CaO) ও CO2 পাওয়া যায়— এটি কী ধরনের বিক্রিয়া? [SSC CHSL 2020]
  • A. সংযোজন বিক্রিয়া
  • B. বিয়োজন বিক্রিয়া (Decomposition)
  • C. প্রতিস্থাপন বিক্রিয়া
  • D. প্রসমন বিক্রিয়া
উত্তর: B. বিয়োজন বিক্রিয়া (Decomposition)
ব্যাখ্যা: যখন একটি যৌগ ভেঙে একাধিক সরল পদার্থ তৈরি করে তাকে বিয়োজন বিক্রিয়া বলে।
১০. অষ্টক সূত্র (Octet Rule) কোনটির সাথে সম্পর্কিত? [RRB Group D 2018, SSC]
  • A. পারমাণবিক ভর
  • B. রাসায়নিক স্থায়িত্ব ও বন্ধন
  • C. তেজস্ক্রিয়তা
  • D. গ্যাসের আয়তন
উত্তর: B. রাসায়নিক স্থায়িত্ব ও বন্ধন
ব্যাখ্যা: পরমাণুসমূহ তাদের বাইরের কক্ষে ৮টি ইলেকট্রন পূর্ণ করে স্থায়িত্ব পাওয়ার জন্য রাসায়নিক বন্ধন তৈরি করে।
১১. কোন ধরণের বন্ধনের ফলে গঠিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক খুব উচ্চ হয়? [WBCS 2013, SSC]
  • A. সমযোজী বন্ধন
  • B. হাইড্রোজেন বন্ধন
  • C. তড়িৎযোজী বন্ধন (Ionic Bond)
  • D. ধাতব বন্ধন
উত্তর: C. তড়িৎযোজী বন্ধন (Ionic Bond)
ব্যাখ্যা: শক্তিশালী স্থির তড়িৎ আকর্ষণ বলের কারণে আয়নিক যৌগের ক্লাতি ভেঙে গলানো কঠিন হয়।
১২. লোহা দিয়ে কপার সালফেট (CuSO4) দ্রবণ থেকে তামা সরিয়ে দেওয়া কোন ধরণের বিক্রিয়া? [SSC CGL 2021]
  • A. জারণ
  • B. প্রতিস্থাপন বিক্রিয়া (Displacement)
  • C. বিয়োজন
  • D. সংশ্লেষণ
উত্তর: B. প্রতিস্থাপন বিক্রিয়া (Displacement)
ব্যাখ্যা: Fe + CuSO4 → FeSO4 + Cu। এখানে লোহা কপারের চেয়ে বেশি সক্রিয় বলে তাকে সরিয়ে দেয়।
১৩. এনজাইম বা উৎসেচক মূলত কী? [SSC CHSL 2021, WBCS]
  • A. শর্করা
  • B. চর্বি
  • C. জৈব অনুঘটক (Bio-catalyst)
  • D. ভিটামিন
উত্তর: C. জৈব অনুঘটক (Bio-catalyst)
ব্যাখ্যা: এটি প্রোটিন জাতীয় পদার্থ যা জীবদেহের রাসায়নিক বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণ করে।
১৪. সালোকসংশ্লেষণ (Photosynthesis) কী ধরনের বিক্রিয়া? [RRB NTPC 2021]
  • A. জারণ বিক্রিয়া
  • B. বিজারণ বিক্রিয়া
  • C. জারণ-বিজারণ ও তাপগ্রাহী বিক্রিয়া
  • D. শুধুমাত্র তাপমোচী
উত্তর: C. জারণ-বিজারণ ও তাপগ্রাহী বিক্রিয়া
ব্যাখ্যা: এতে জলের জারণ এবং CO2-এর বিজারণ ঘটে। এটি সূর্যালোক শোষণ করে বলে তাপগ্রাহী।
১৫. হীরা (Diamond) একটি সমযোজী কঠিন হলেও এটি অত্যন্ত শক্ত কেন? [UPSC/SSC CGL]
  • A. আয়নিক বন্ধনের জন্য
  • B. ত্রিমাত্রিক নেটওয়ার্ক কাঠামোর জন্য
  • C. উচ্চ ঘনত্বের জন্য
  • D. ভ্যান-ডার-ওয়ালস বলের জন্য
উত্তর: B. ত্রিমাত্রিক নেটওয়ার্ক কাঠামোর জন্য
ব্যাখ্যা: প্রতিটি কার্বন পরমাণু অন্য চারটি কার্বনের সাথে শক্তিশালী সমযোজী বন্ধনে যুক্ত থেকে একটি দৃঢ় কাঠামো তৈরি করে।
১৬. একটি তড়িৎযোজী মৌল হিসেবে পরিচিত কোনটি? [SSC MTS 2021]
  • A. অক্সিজেন
  • B. সোডিয়াম (Sodium)
  • C. কার্বন
  • D. হিলিয়াম
উত্তর: B. সোডিয়াম (Sodium)
ব্যাখ্যা: এটি সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন তৈরি করে।
১৭. হাইড্রোজেনের দুটি পরমাণুর মধ্যে কোন বন্ধন থাকে? [SSC Selection Post 2021]
  • A. আয়নিক
  • B. সমযোজী একবন্ধন (Covalent Single Bond)
  • C. সমযোজী দ্বিবন্ধন
  • D. কোনো বন্ধন থাকে না
উত্তর: B. সমযোজী একবন্ধন (Covalent Single Bond)
১৮. কোনটি একটি তীব্র জারক দ্রব্য (Oxidizing Agent)? [WBCS Prelims 2012, 2019]
  • A. হাইড্রোজেন
  • B. কার্বন মনোক্সাইড
  • C. ফ্লোরিন (Fluorine)
  • D. সোডিয়াম
উত্তর: C. ফ্লোরিন (Fluorine)
ব্যাখ্যা: ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাই এটি খুব সহজে অন্য থেকে ইলেকট্রন গ্রহণ করে।
১৯. রাসায়নিক সমীকরণ কোন আইনের ওপর ভিত্তি করে সমতা বিধান (Balance) করা হয়? [RRB NTPC 2021]
  • A. স্থিরানুপাত সূত্র
  • B. ভরের সংরক্ষণ সূত্র (Law of Conservation of Mass)
  • C. বয়েলের সূত্র
  • D. অ্যাভোগাড্রো সূত্র
উত্তর: B. ভরের সংরক্ষণ সূত্র
ব্যাখ্যা: ল্যাভয়সিয়ে এই সূত্র দেন। বিক্রিয়ার আগের ও পরের মোট ভর সবসময় সমান থাকে।
২০. এসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় (Neutralization) কী উৎপন্ন হয়? [WBP SI 2019]
  • A. শুধুমাত্র এসিড
  • B. শুধুমাত্র ক্ষার
  • C. লবণ ও জল
  • D. হাইড্রোজেন গ্যাস
উত্তর: C. লবণ ও জল
২১. চর্বি বা তৈলাক্ত খাবার দীর্ঘ সময় রেখে দিলে দুর্গন্ধ হয়, এটি কোন ধরণের বিক্রিয়া? [SSC MTS 2022]
  • A. বিজারণ
  • B. জারণ (Oxidation / Rancidity)
  • C. বিয়োজন
  • D. সংযোজন
উত্তর: B. জারণ (Oxidation)
ব্যাখ্যা: বাতাসের অক্সিজেনের সাথে ফ্যাটের জারণ ঘটার ফলে খাবার নষ্ট হয়ে যায়। একে র‍্যানসিডিটি বলে।
২২. সমযোজী যৌগের অণুগুলির মধ্যে কোন বল কাজ করে? [Chemistry Notes PYQ]
  • A. স্থির তড়িৎ বল
  • B. ভ্যান-ডার-ওয়ালস বল (Van der Waals force)
  • C. মহাকর্ষ বল
  • D. কোনো বল থাকে না
উত্তর: B. ভ্যান-ডার-ওয়ালস বল
ব্যাখ্যা: এই বল তুলনামূলকভাবে দুর্বল, তাই সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়।
২৩. ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ১৭। এর ক্যাটায়ন তৈরিতে কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হবে? [Railway JE 2019]
  • A. ১টি
  • B. ২টি
  • C. এটি ক্যাটায়ন তৈরি করবে না
  • D. ৭টি
উত্তর: C. এটি ক্যাটায়ন তৈরি করবে না
ব্যাখ্যা: ক্লোরিন একটি অধাতু এবং এর বাইরের কক্ষে ৭টি ইলেকট্রন থাকে। এটি ১টি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন (Cl⁻) তৈরি করে।
২৪. একটি হাইড্রোজেন বন্ধন (Hydrogen Bond) দেখা যায় কোনটিতে? [WBCS Mains]
  • A. NaCl
  • B. CH4
  • C. H2O (জল)
  • D. HCl
উত্তর: C. H2O (জল)
ব্যাখ্যা: জলের অণুর হাইড্রোজেনের সাথে অন্য অণুর অক্সিজেনের আকর্ষণকে হাইড্রোজেন বন্ধন বলে।
২৫. পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) কোন ধরণের দ্রব্য? [General Chemistry GK]
  • A. বিজারক
  • B. এসিড
  • C. শক্তিশালী জারক দ্রব্য (Strong Oxidizing Agent)
  • D. নিষ্ক্রিয় দ্রব্য
উত্তর: C. শক্তিশালী জারক দ্রব্য
Scroll to Top