প্রাণীবিজ্ঞান – PYQ MCQ
১. মানবদেহের ক্ষুদ্রতম হাড় (Smallest Bone) কোনটি? [WBCS Prelims 2021, SSC]
  • A. ফিমার
  • B. স্টেপিস (Stapes)
  • C. ম্যালিয়াস
  • D. ইনকাস
উত্তর: B. স্টেপিস (Stapes)
ব্যাখ্যা: স্টেপিস মধ্যকর্ণে অবস্থিত মানবদেহের ক্ষুদ্রতম হাড়। অন্যদিকে, উরুর হাড় বা ফিমার (Femur) হলো মানবদেহের দীর্ঘতম ও শক্তিশালী হাড়।
২. কোন রক্তকণিকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) গড়ে তোলে? [SSC CGL 2018, RRB]
  • A. লোহিত রক্তকণিকা
  • B. শ্বেত রক্তকণিকা (WBC)
  • C. অনুচক্রিকা
  • D. হিমোগ্লোবিন
উত্তর: B. শ্বেত রক্তকণিকা (WBC)
ব্যাখ্যা: শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট অ্যান্টিবডি তৈরির মাধ্যমে বাইরের রোগজীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করে।
৩. আরশোলার রেচন অঙ্গের (Excretory Organ) নাম কী? [WBCS Prelims 2017, 2019]
  • A. নেফ্রিডিয়া
  • B. ম্যালপিজিয়ান নালিকা (Malpighian Tubules)
  • C. ফ্লেম কোষ
  • D. সবুজ গ্রন্থি
উত্তর: B. ম্যালপিজিয়ান নালিকা
ব্যাখ্যা: আরশোলা এবং অন্যান্য পতঙ্গদের প্রধান রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গ।
৪. রক্ত তঞ্চনে (Blood Clotting) কোন ভিটামিন সাহায্য করে? [SSC MTS 2021, WBP]
  • A. ভিটামিন A
  • B. ভিটামিন D
  • C. ভিটামিন E
  • D. ভিটামিন K
উত্তর: D. ভিটামিন K
ব্যাখ্যা: ভিটামিন K যকৃতে প্রথম্বিন (Prothrombin) সংশ্লেষণে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধতে অপরিহার্য।
৫. মানবদেহের কোন গ্রন্থিকে ‘প্রভু গ্রন্থি’ (Master Gland) বলা হয়? [RRB NTPC 2021, SSC]
  • A. থাইরয়েড
  • B. অ্যাড্রিনাল
  • C. পিটুইটারি (Pituitary)
  • D. অগ্ন্যাশয়
উত্তর: C. পিটুইটারি (Pituitary)
ব্যাখ্যা: পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোন অন্যান্য অনেক অন্তঃক্ষরা গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভু গ্রন্থি বলা হয়।
৬. হিমোগ্লোবিনের (Hemoglobin) প্রধান কাজ কী? [SSC CGL 2017, WBCS]
  • A. রক্ত পরিষ্কার করা
  • B. অক্সিজেন পরিবহন করা
  • C. ব্যাকটেরিয়া ধ্বংস করা
  • D. এনজাইম তৈরি করা
উত্তর: B. অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যা: লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন বহন করে নিয়ে যায়।
৭. প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) তত্ত্বের প্রবক্তা কে? [WBCS Prelims 2015, SSC]
  • A. ল্যামার্ক
  • B. চার্লস ডারউইন
  • C. গ্রেগর মেন্ডেল
  • D. দ্য ভ্রিস
উত্তর: B. চার্লস ডারউইন
ব্যাখ্যা: ১৮৫৯ সালে তাঁর ‘On the Origin of Species’ বইতে তিনি বিবর্তনের এই তত্ত্বটি তুলে ধরেন।
৮. চিংড়ির রক্ত রঞ্জকের (Blood Pigment) নাম কী? [RRB Group D 2018, WBCS]
  • A. হিমোগ্লোবিন
  • B. হিমোসায়ানিন (Hemocyanin)
  • C. হিমোএরিথ্রিন
  • D. ক্লোরোকুরোরিন
উত্তর: B. হিমোসায়ানিন (Hemocyanin)
ব্যাখ্যা: হিমোসায়ানিন তামা বা কপার ঘটিত রঞ্জক যা রক্তকে নীল রঙ দেয়। এটি চিংড়ি, কাঁকড়া ও শামুকের রক্তে থাকে।
৯. মানবদেহের বৃহত্তম অঙ্গ (Largest Organ) কোনটি? [SSC MTS 2021]
  • A. যকৃৎ
  • B. ত্বক (Skin)
  • C. মস্তিষ্ক
  • D. ফুসফুস
উত্তর: B. ত্বক (Skin)
ব্যাখ্যা: ত্বক হলো শরীরের বৃহত্তম অঙ্গ। যদি বৃহত্তম ‘অভ্যন্তরীণ অঙ্গ’ বা ‘বৃহত্তম গ্রন্থি’ জিজ্ঞাসা করা হয়, তবে উত্তর হবে যকৃৎ (Liver)।
১০. পতঙ্গদের (Insects) কয়টি পা থাকে? [SSC Selection Post 2021]
  • A. ৪টি
  • B. ৬টি (৩ জোড়া)
  • C. ৮টি
  • D. ১০টি
উত্তর: B. ৬টি (৩ জোড়া)
ব্যাখ্যা: আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত পতঙ্গ বা ইনসেক্টা শ্রেণির প্রাণীদের প্রধান বৈশিষ্ট্য হলো ৩ জোড়া সন্ধিল পদ। মাকড়সা পতঙ্গ নয় কারণ এদের ৮টি পা থাকে।
১১. নেফ্রন (Nephron) কোন অঙ্গের গঠনগত ও কার্যগত একক? [WBP SI 2021, WBCS]
  • A. যকৃৎ
  • B. বৃক্ক (Kidney)
  • C. ফুসফুস
  • D. হৃৎপিণ্ড
উত্তর: B. বৃক্ক (Kidney)
ব্যাখ্যা: প্রতিটি বৃক্কে প্রায় ১০ লক্ষ নেফ্রন থাকে যা রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে মূত্র তৈরি করে।
১২. ইনসুলিন (Insulin) হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? [SSC CHSL 2020, RRB]
  • A. থাইরয়েড
  • B. অগ্ন্যাশয়ের বিটা কোষ (Beta cells)
  • C. পিটুইটারি
  • D. অ্যাড্রিনাল
উত্তর: B. অগ্ন্যাশয়ের বিটা কোষ (Beta cells)
ব্যাখ্যা: অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন তৈরি হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
১৩. ডিএনএ (DNA) এর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? [WBCS 2014, SSC CGL]
  • A. রবার্ট হুক
  • B. মেন্ডেল
  • C. ওয়াটসন ও ক্রিক
  • D. ডারউইন
উত্তর: C. ওয়াটসন ও ক্রিক (Watson and Crick)
ব্যাখ্যা: ১৯৫৩ সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক DNA-এর ডাবল হেলিক্স মডেল প্রদান করেন।
১৪. ম্যালেরিয়া রোগের জীবাণু (Plasmodium) কে আবিষ্কার করেন? [RRB NTPC 2021]
  • A. এডওয়ার্ড জেনার
  • B. লুই পাস্তুর
  • C. রোনাল্ড রস (Ronald Ross)
  • D. আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর: C. রোনাল্ড রস (Ronald Ross)
ব্যাখ্যা: তিনি কলকাতায় গবেষণাকালে প্রমাণ করেন যে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়। এর জন্য তিনি ১৯০২ সালে নোবেল পান।
১৫. ব্যাঙের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠ (Chambers) বিশিষ্ট? [WBCS Prelims 2012]
  • A. ২টি
  • B. ৩টি
  • C. ৪টি
  • D. ১টি
উত্তর: B. ৩টি
ব্যাখ্যা: উভচর প্রাণীদের হৃৎপিণ্ডে দুটি অলিন্দ ও একটি নিলয় থাকে। স্তন্যপায়ী ও পাখিদের ৪টি প্রকোষ্ঠ থাকে।
১৬. দাঁতের এনামেল (Enamel) মূলত কী দিয়ে গঠিত? [SSC CGL 2019]
  • A. ক্যালসিয়াম কার্বনেট
  • B. ক্যালসিয়াম ফসফেট (Hydroxyapatite)
  • C. সোডিয়াম ক্লোরাইড
  • D. পটাশিয়াম সালফেট
উত্তর: B. ক্যালসিয়াম ফসফেট
ব্যাখ্যা: এনামেল হলো মানবদেহের কঠিনতম পদার্থ।
১৭. নিচের কোন প্রাণীটি ডিম পাড়ে কিন্তু স্তন্যপায়ী? [WBCS Prelims 2021]
  • A. ক্যাঙ্গারু
  • B. প্লাটিপাস (Duck-billed Platypus)
  • C. তিমি
  • D. বাদুড়
উত্তর: B. প্লাটিপাস (Duck-billed Platypus)
ব্যাখ্যা: প্লাটিপাস এবং একিডনা হলো ব্যতিক্রমী স্তন্যপায়ী যারা বাচ্চা প্রসবের বদলে ডিম পাড়ে (Monotremes)।
১৮. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী? [SSC MTS 2022]
  • A. ব্যারোমিটার
  • B. হাইড্রোমিটার
  • C. স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)
  • D. থার্মোমিটার
উত্তর: C. স্ফিগমোম্যানোমিটার
১৯. কোন হরমোনকে ‘জরুরি কালীন’ বা ‘সংকটকালীন’ হরমোন বলা হয়? [WBP Constable 2018]
  • A. ইনসুলিন
  • B. থাইরক্সিন
  • C. অ্যাড্রিনালিন (Adrenaline)
  • D. ইস্ট্রোজেন
উত্তর: C. অ্যাড্রিনালিন (Adrenaline)
ব্যাখ্যা: রাগ, ভয় বা উত্তেজনার সময় এই হরমোন শরীরকে দ্রুত সাড়া দিতে প্রস্তুত করে।
২০. মাছের শ্বাস অঙ্গের নাম কী? [RRB NTPC 2020]
  • A. ফুসফুস
  • B. ত্বক
  • C. ফুলকা (Gills)
  • D. শ্বাসনালী
উত্তর: C. ফুলকা (Gills)
২১. ‘অঙ্কোলজি’ (Oncology) কোন রোগ সম্পর্কিত বিদ্যা? [WBCS Prelims 2013]
  • A. যক্ষ্মা
  • B. ক্যান্সার (Cancer)
  • C. এইডস
  • D. ম্যালেরিয়া
উত্তর: B. ক্যান্সার (Cancer)
২২. লোহিত রক্তকণিকা (RBC) কোথায় তৈরি হয়? [SSC CGL 2017]
  • A. প্লীহা
  • B. যকৃৎ
  • C. অস্থিমজ্জা (Bone Marrow)
  • D. অগ্ন্যাশয়
উত্তর: C. অস্থিমজ্জা (Bone Marrow)
ব্যাখ্যা: লাল অস্থিমজ্জা থেকে RBC তৈরি হয় এবং প্লীহায় (Spleen) গিয়ে ধ্বংস হয়।
২৩. প্রাণীবিজ্ঞানের জনক (Father of Zoology) কাকে বলা হয়? [General Science GK]
  • A. ডারউইন
  • B. লিনিয়াস
  • C. অ্যারিস্টটল (Aristotle)
  • D. ল্যামার্ক
উত্তর: C. অ্যারিস্টটল (Aristotle)
ব্যাখ্যা: অ্যারিস্টটলকে জীববিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান উভয় শাস্ত্রেরই জনক বলা হয়।
২৪. কালাজ্বর (Kala-azar) ছড়ায় কোন পতঙ্গের মাধ্যমে? [WBCS Prelims 2022]
  • A. এডিস মশা
  • B. স্যান্ড ফ্লাই বা বেলে মাছি (Sandfly)
  • C. সিসি মাছি
  • D. ঘরোয়া মাছি
উত্তর: B. স্যান্ড ফ্লাই (Sandfly)
ব্যাখ্যা: লিশম্যানিয়া নামক প্রোটোজোয়া এই মাছির মাধ্যমে মানুষের দেহে কালাজ্বর ছড়ায়।
২৫. পেশীর ক্লান্তির (Muscle Fatigue) জন্য দায়ী কোন এসিড? [SSC Selection Post 2021]
  • A. পাইরুভিক এসিড
  • B. ল্যাকটিক এসিড (Lactic Acid)
  • C. অক্সালিক এসিড
  • D. ইউরিক এসিড
উত্তর: B. ল্যাকটিক এসিড (Lactic Acid)
ব্যাখ্যা: অতিরিক্ত কায়িক পরিশ্রমের ফলে পেশী কোষে অবাত শ্বসন ঘটে এবং ল্যাকটিক এসিড জমা হয়, যার ফলে পেশীতে টান বা ক্লান্তি অনুভূত হয়।
Scroll to Top