ICDS 2026 – Arithmetic Practice Set 4
প্রশ্ন ১
যোগফল নির্ণয় করো: ১ × ২ + ২ × ৩ + ৩ × ৪ + … + ৯৯ × ১০০
A) ১০০
B) ৯৯১০০
C) ৯৯
D) ১০০৯৯
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৯৯১০০

সমাধান:

আমরা প্রতিটি পদকে এভাবে লিখতে পারি:

১ × ২ = (১ – )

২ × ৩ = ()

এইভাবে শ্রেণীটি সাজালে পাই:

= (১ – ) + () + … + (৯৯১০০)

এখানে মাঝখানের সব পদ কেটে যাবে।

= ১ – ১০০ = ৯৯১০০

প্রশ্ন ২
দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের ল.সা.গু ৮৪ হলে, বড় সংখ্যাটি কত?
A) ২১
B) ২৪
C) ২৮
D) ৩৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২৮

সমাধান:

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩x এবং ৪x।

সংখ্যা দুটির ল.সা.গু = ১২x

প্রশ্নানুসারে, ১২x = ৮৪

বা, x = ৭

অতএব, বড় সংখ্যাটি = ৪x = ৪ × ৭ = ২৮।

প্রশ্ন ৩
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারকে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে যাতে চিনি বাবদ খরচ অপরিবর্তিত থাকে?
A) ১৫%
B) ২০%
C) ২৫%
D) ৩০%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২০%

সমাধান:

সংক্ষিপ্ত সূত্র:

ব্যবহার হ্রাসের হার = R১০০ + R × ১০০%

এখানে R = ২৫

= ২৫১২৫ × ১০০% = × ১০০% = ২০%।

প্রশ্ন ৪
প্রথম ৯টি মৌলিক সংখ্যার গড় কত?
A) ৯
B) ১১
C) ১১
D) ১১
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১১

সমাধান:

প্রথম ৯টি মৌলিক সংখ্যা হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ এবং ২৩।

সংখ্যাগুলির সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯ + ২৩ = ১০০

গড় = ১০০ / ৯ = ১১

প্রশ্ন ৫
৫, ৮ এবং ১৫ এর চতুর্থ সমানুপাতী (Fourth Proportional) কত?
A) ২০
B) ২২
C) ২৪
D) ২৮
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২৪

সমাধান:

ধরি, চতুর্থ সমানুপাতীটি হলো x।

নিয়ম অনুযায়ী, ৫ : ৮ = ১৫ : x

বা, = ১৫x

বা, ৫ × x = ৮ × ১৫

বা, x = (৮ × ১৫) / ৫ = ২৪।

প্রশ্ন ৬
এক ব্যক্তি দুটি দ্রব্য প্রতিটি ৯৯০ টাকায় বিক্রি করেন। একটিতে তাঁর ১০% লাভ এবং অপরটিতে ১০% ক্ষতি হয়। মোটের ওপর তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
A) ১% লাভ
B) ১% ক্ষতি
C) ২% ক্ষতি
D) কোনো লাভ বা ক্ষতি নয়
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১% ক্ষতি

সমাধান:

যদি দুটি সমজাতীয় দ্রব্য একই মূল্যে বিক্রি করা হয় এবং একটিতে x% লাভ ও অন্যটিতে x% ক্ষতি হয়, তবে সর্বদা ক্ষতি হয়।

ক্ষতির হার = (x১০)%

এখানে x = ১০

ক্ষতির হার = (১০১০)% = ১% = ১% ক্ষতি।

প্রশ্ন ৭
সরল সুদে রাখা একটি আসল ৮ বছরে তিনগুণ হয়। কত বছরে তা পাঁচগুণ হবে?
A) ১২ বছর
B) ১৪ বছর
C) ১৬ বছর
D) ২০ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১৬ বছর

সমাধান:

ধরি, আসল = ১০০ টাকা।

৮ বছরে তিনগুণ হলে মোট সুদ = ৩০০ – ১০০ = ২০০ টাকা।

পাঁচগুণ হতে গেলে প্রয়োজনীয় সুদ = ৫০০ – ১০০ = ৪০০ টাকা।

সরল সুদে, সুদের পরিমাণ সময়ের সাথে সমানুপাতিক।

২০০ টাকা সুদ পেতে সময় লাগে ৮ বছর।

৪০০ টাকা (যা ২০০ টাকার দ্বিগুণ) সুদ পেতে সময় লাগবে = ৮ × ২ = ১৬ বছর।

প্রশ্ন ৮
A এর কর্মদক্ষতা B এর দ্বিগুণ। তারা একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারলে, A একা কাজটি কত দিনে করতে পারবে?
A) ২১ দিনে
B) ২৮ দিনে
C) ৩৫ দিনে
D) ৪২ দিনে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ২১ দিনে

সমাধান:

ধরি, B প্রতিদিন ১টি করে খেলনা তৈরি করে।

যেহেতু A এর দক্ষতা দ্বিগুণ, তাই A প্রতিদিন ২টি খেলনা তৈরি করে।

তারা একত্রে ১ দিনে তৈরি করে = ২ + ১ = ৩টি খেলনা।

১৪ দিনে তারা মোট তৈরি করে = ১৪ × ৩ = ৪২টি খেলনা (এটিই মোট কাজ)।

A একা সম্পূর্ণ কাজ শেষ করবে = ৪২ / ২ = ২১ দিনে।

প্রশ্ন ৯
এক ব্যক্তি ৫ মিনিটে ৬০০ মিটার দীর্ঘ একটি রাস্তা অতিক্রম করেন। তাঁর গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
A) ৩.৬ কিমি/ঘণ্টা
B) ৫.৪ কিমি/ঘণ্টা
C) ৭.২ কিমি/ঘণ্টা
D) ৯ কিমি/ঘণ্টা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৭.২ কিমি/ঘণ্টা

সমাধান:

দূরত্ব = ৬০০ মিটার, সময় = ৫ মিনিট = ৫ × ৬০ = ৩০০ সেকেন্ড।

গতিবেগ = দূরত্ব / সময় = ৬০০ / ৩০০ = ২ মিটার/সেকেন্ড।

কিমি/ঘণ্টায় প্রকাশ: ২ × ১৮ = ৩৬ / ৫ = ৭.২ কিমি/ঘণ্টা।

প্রশ্ন ১০
কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ১০, ১২, ১৫ এবং ১৮ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য?
A) ৩৬০
B) ৪০০
C) ৯০০
D) ১৬০০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৯০০

সমাধান:

১০, ১২, ১৫ এবং ১৮ এর ল.সা.গু = ১৮০

১৮০ এর উৎপাদক বিশ্লেষণ পাই: ২ × ২ × ৩ × ৩ × ৫

এখানে ২ এবং ৩ জোড়ায় আছে, কিন্তু ৫ জোড়াহীন অবস্থায় আছে।

একে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ৫ দিয়ে গুণ করতে হবে।

নির্ণেয় পূর্ণবর্গ সংখ্যা = ১৮০ × ৫ = ৯০০।

প্রশ্ন ১১
একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব ২ ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব ৩ ঘণ্টায় অতিক্রম করে। স্রোতের বেগ ঘণ্টায় ৪ কিমি হলে স্থির জলে নৌকার বেগ কত?
A) ১২ কিমি/ঘণ্টা
B) ১৬ কিমি/ঘণ্টা
C) ২০ কিমি/ঘণ্টা
D) ২৪ কিমি/ঘণ্টা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২০ কিমি/ঘণ্টা

সমাধান:

ধরি, স্থির জলে নৌকার বেগ = x কিমি/ঘণ্টা।

অনুকূলে বেগ = (x + ৪) কিমি/ঘণ্টা, প্রতিকূলে বেগ = (x – ৪) কিমি/ঘণ্টা।

যেহেতু উভয় ক্ষেত্রে দূরত্ব সমান, তাই:

(x + ৪) × ২ = (x – ৪) × ৩

বা, ২x + ৮ = ৩x – ১২

বা, ৩x – ২x = ৮ + ১২

বা, x = ২০ কিমি/ঘণ্টা।

প্রশ্ন ১২
একটি পরীক্ষায় ৩৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪০% হিন্দিতে ফেল করে। যদি ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থীর হার কত?
A) ৩০%
B) ৩৫%
C) ৪০%
D) ৪৫%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৪০%

সমাধান:

কমপক্ষে একটি বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা = (ইংরেজি ফেল + হিন্দি ফেল – উভয় বিষয় ফেল)

= ৩৫% + ৪০% – ১৫% = ৬০%

উভয় বিষয়ে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা = ১০০% – ৬০% = ৪০%।

প্রশ্ন ১৩
১৬টি ইনিংসের পর এক ব্যাটসম্যানের গড় রান ছিল ৩৬। ১৭তম ইনিংসে তিনি ৭০ রান করার পর তাঁর নতুন গড় কত হবে?
A) ৩৭
B) ৩৮
C) ৩৯
D) ৪০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩৮

সমাধান:

১৬টি ইনিংসের মোট রান = ১৬ × ৩৬ = ৫৭৬

১৭তম ইনিংসের পর মোট রান = ৫৭৬ + ৭০ = ৬৪৬

নতুন গড় = ৬৪৬ / ১৭ = ৩৮।

প্রশ্ন ১৪
A, B এবং C যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। A বারো মাসের জন্য ৪০০০ টাকা, B আট মাসের জন্য ৬০০০ টাকা এবং C ছয় মাসের জন্য ৮০০০ টাকা বিনিয়োগ করে। তাদের অর্জিত লাভের অনুপাত কত হবে?
A) ১:২:৩
B) ৩:২:১
C) ১:১:১
D) ২:৩:৪
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১:১:১

সমাধান:

লভ্যাংশের অনুপাত = (বিনিয়োগ × সময়) এর অনুপাত

A : B : C = (৪০০০ × ১২) : (৬০০০ × ৮) : (৮০০০ × ৬)

= ৪৮,০০০ : ৪৮,০০০ : ৪৮,০০০ = ১ : ১ : ১।

প্রশ্ন ১৫
তিনটি নল A, B এবং C একত্রে একটি চৌবাচ্চা ৬ ঘণ্টায় পূর্ণ করে। ২ ঘণ্টা একসঙ্গে কাজ করার পর C নল বন্ধ করে দেওয়া হলো এবং বাকি চৌবাচ্চাটি A ও B নল একত্রে ৭ ঘণ্টায় পূর্ণ করল। C নল একা কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে?
A) ১০ ঘণ্টায়
B) ১২ ঘণ্টায়
C) ১৪ ঘণ্টায়
D) ১৬ ঘণ্টায়
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১৪ ঘণ্টায়

সমাধান:

৩টি নল একত্রে ৬ ঘণ্টায় করে ১ অংশ।

২ ঘণ্টায় করে = ২ / ৬ = অংশ।

বাকি কাজ = ১ – = অংশ।

A ও B নল অংশ করে ৭ ঘণ্টায়।

A ও B সম্পূর্ণ কাজ করতে পারে = ৭ × = ২১ ঘণ্টায়।

C নলের কাজের হার = (A+B+C এর হার) – (A+B এর হার) = ২১ = ৭ – ৪৪২ = ৪২ = ১৪

অতএব, C নল একা পূর্ণ করবে ১৪ ঘণ্টায়।

প্রশ্ন ১৬
বাবা ও ছেলের বয়সের অনুপাত ৮:৩। তাদের বয়সের গুণফল ৩৮৪ হলে, তাদের বয়সের পার্থক্য কত?
A) ১৫ বছর
B) ২০ বছর
C) ২৪ বছর
D) ২৮ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২০ বছর

সমাধান:

ধরি, বাবার বয়স = ৮x এবং ছেলের বয়স = ৩x

প্রশ্নানুসারে, ৮x × ৩x = ৩৮৪

বা, ২৪x = ৩৮৪

বা, x = ১৬ ⇒ x = ৪

বাবার বয়স = ৮ × ৪ = ৩২ বছর, ছেলের বয়স = ৩ × ৪ = ১২ বছর।

বয়সের পার্থক্য = ৩২ – ১২ = ২০ বছর।

প্রশ্ন ১৭
মান নির্ণয় করো: √০.০৯ + √০.৪৯ + √১.২১
A) ১.৯
B) ২.০
C) ২.১
D) ২.৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২.১

সমাধান:

সংখ্যার বর্গমূল করে পাই:

√০.০৯ = ০.৩

√০.৪৯ = ০.৭

√১.২১ = ১.১

যোগফল = ০.৩ + ০.৭ + ১.১ = ২.১।

প্রশ্ন ১৮
একটি দ্রব্য ১২% লাভে বিক্রি করা হলো। যদি সেটি আরও ১৮ টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, তবে ১৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
A) ২০০ টাকা
B) ২৫০ টাকা
C) ৩০০ টাকা
D) ৪০০ টাকা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৩০০ টাকা

সমাধান:

উভয় ক্ষেত্রে লাভের হরের পার্থক্য = ১৮% – ১২% = ৬%

প্রশ্নানুসারে, এই ৬% এর পার্থক্যই হলো ১৮ টাকা।

৬% = ১৮ টাকা

১% = ৩ টাকা

১০০% (ক্রয়মূল্য) = ৩০০ টাকা।

প্রশ্ন ১৯
দুটি ছেলে একই স্থান থেকে বিপরীত অভিমুখে যথাক্রমে ঘণ্টায় ৫ কিমি এবং ৭ কিমি বেগে দৌড়াতে শুরু করে। আড়াই (২.৫) ঘণ্টা পর তাদের পারস্পরিক দূরত্ব কত হবে?
A) ২৫ কিমি
B) ২৮ কিমি
C) ৩০ কিমি
D) ৩৫ কিমি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৩০ কিমি

সমাধান:

বিপরীত দিকে যাওয়ায় আপেক্ষিক গতিবেগ = ৫ + ৭ = ১২ কিমি/ঘণ্টা।

সময় = ২.৫ ঘণ্টা

দূরত্ব = আপেক্ষিক গতিবেগ × সময় = ১২ × ২.৫ = ৩০ কিমি।

প্রশ্ন ২০
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৩ সেমি এবং তার পরিসীমা ৩৪ সেমি। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
A) ৬০ বর্গ সেমি
B) ৭০ বর্গ সেমি
C) ৮০ বর্গ সেমি
D) ৯০ বর্গ সেমি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ৬০ বর্গ সেমি

সমাধান:

ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = a এবং প্রস্থ = b

কর্ণ = √(a + b) = ১৩ ⇒ a + b = ১৬৯

পরিসীমা = ২(a + b) = ৩৪ ⇒ a + b = ১৭

আমরা জানি, (a + b) = a + b + ২ab

বা, (১৭) = ১৬৯ + ২ab

বা, ২৮৯ – ১৬৯ = ২ab

বা, ১২০ = ২ab ⇒ ab = ৬০

যেহেতু ab ক্ষেত্রফল প্রকাশ করে, তাই ক্ষেত্রফল = ৬০ বর্গ সেমি।

Scroll to Top