Philosophy Mock test 1 দর্শনशास्त्र মক টেস্ট – সেট ১ 90:00 পূর্ণমান: ৬০ | সময়: ৯০ মিনিট ১. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি গৌতম বাচস্পতি গৌতম বুদ্ধ শঙ্কর ২. বৈশেষিক মতে প্রমাণ কী কী? প্রত্যক্ষ ও উপমান প্রত্যক্ষ ও শব্দ প্রত্যক্ষ ও অনুমান প্রত্যক্ষ, অনুমান ও উপমান ৩. ন্যায় মতে কত প্রকার পদার্থ স্বীকৃত হয়েছে? ১৪টি ১৬টি ১৮টি ২৫টি ৪. সাংখ্য দর্শনে মোট তত্ত্ব কতগুলি? ১৫ টি ১২ টি ২৫ টি ২৬ টি ৫. অদ্বৈত বেদান্ত মতে সত্ত্বার বিভিন্ন প্রকারগুলি কী কী? ব্যবহারিক সত্ত্বা ও প্রাতিভাসিক সত্ত্বা ব্যবহারিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা প্রাতিভাসিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা ব্যবহারিক সত্ত্বা, প্রাতিভাসিক সত্ত্বা ও পারমার্থিক সত্ত্বা ৬. বাহ্যানুমেয়বাদী কারা? সৌত্রান্ত্রিক সম্প্রদায় বৈভাষিক সম্প্রদায় জৈন সম্প্রদায় মীমাংসক সম্প্রদায় ৭. আরম্ভবাদের সমর্থক কোন দার্শনিক সম্প্রদায়? মীমাংসক সম্প্রদায় বেদান্ত দার্শনিক সম্প্রদায় সাংখ্য দার্শনিক সম্প্রদায় ন্যায়-বৈশেষিক সম্প্রদায় ৮. ব্রহ্মসূত্রের রচয়িতা কে? কণাদ মহর্ষি বাদরায়ণ শঙ্কর গৌতম ৯. স্বভাববাদের সমর্থক কারা? বৌদ্ধ দার্শনিক সম্প্রদায় ন্যায়-বৈশেষিক সম্প্রদায় চার্বাক সম্প্রদায় অদ্বৈত বেদান্ত দার্শনিক সম্প্রদায় ১০. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু নয়? সহজাত ক্রিয়া ঐচ্ছিক ক্রিয়া উদ্দেশ্য কর্মের ফলাফল ১১. অদ্বৈত্ববাদী বা একাত্মবাদী নিয়মভিত্তিক কর্তব্যমুখী মতবাদের একজন প্রবক্তা হলেন – হবস ইউয়িং কান্ট মিল ১২. কর্মভিত্তিক উপযোগবাদের দুজন প্রবক্তার নাম হল – ইউয়িং, রস রস, কান্ট ইউয়িং, ব্রান্ডট ব্রান্ডট, কান্ট ১৩. এমন একজন উপযোগবাদ চিন্তাবিদ যিনি সুখবাদী নন, তিনি হলেন – বেন্থাম সিডউইক মিল জি. ই. মুর ১৪. ফ্রাঙ্কেনার নিজস্ব নৈতিক মানদণ্ড বা বাধ্যতাবোধতা তত্ত্বের নাম কী? মিশ্র কর্তব্যমুখী তত্ত্ব কর্ম কর্তব্যবাদ নীতি কর্তব্যবাদ পরসুখবাদ ১৫. “বাস্তব তথ্য বিষয়ক বাক্য থেকে নৈতিক আদর্শ বা ঔচিত্য বিষয়ক বাক্য অনুমান করলে নৈসর্গিকতার প্রকৃতিগত দোষ ঘটে” — এই কথা কে বলেছেন? মিল জি. ই. মুর বেন্থাম সিডউইক ১৬. “তোমার করা উচিত সুতরাং তুমি করতে পার, করার স্বাধীনতা আছে” — এই কথা কে বলেছেন? মিল বেন্থাম কান্ট মুর ১৭. “চরিত্র সংশোধনের জন্য অপরাধীর শাস্তি হওয়া উচিত” — এই মতবাদের নাম কী? সংশোধনাত্মক মতবাদ প্রতিশোধনাত্মক মতবাদ প্রতিরোধাত্মক মতবাদ লঘু প্রতিশোধনাত্মক মতবাদ ১৮. প্লেটোর মতে প্রকৃত জ্ঞানের দুটি প্রধান বৈশিষ্ট্য কী? সার্বজনীনতা ও নতুনত্ব অভ্রান্ততা এবং যা প্রকৃত সৎ, নিত্য ও শাশ্বত তার জ্ঞান সার্বজনীনতা ও অভ্রান্ততা অভ্রান্ততা ও নতুনত্ব ১৯. সামান্য বা জাতিগুলির ক্রমোচ্চ পর্যায়ে বিন্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ আকারটি প্লেটোর মতে কী? চরম সৌন্দর্য চরম কল্যাণ (The Good) ন্যায়পরতা জ্ঞানত্ব ২০. অ্যারিস্টটল স্বীকৃত কারণ কয় প্রকার? দুই তিন চার পাঁচ ২১. অ্যারিস্টটলের মতে জগৎ বিবর্তনের চরম কারণ কী? ঈশ্বর সত্ত্বা চিন্তা আকার ২২. দেকার্ত কয় প্রকার দ্রব্য স্বীকার করেন? এক দুই তিন চার ২৩. দেহ ও মনের সম্পর্ক ব্যাখ্যার ক্ষেত্রে দেকার্ত স্বীকৃত মতবাদটির নাম কী? তাদাত্মবাদ সমান্তরালবাদ পুরুষবাদ ক্রিয়া-প্রতিক্রিয়াবাদ ২৪. জগতের স্বরূপ সম্পর্কে কার মতবাদ ‘সর্ব মানসবাদ’ (Panpsychism) নামে পরিচিত? স্পিনোজা দেকার্ত লাইবনিজ বার্কলে ২৫. আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ‘ঈশ্বর প্রেমে মত্ত মানুষটি’ কোন দার্শনিক? দেকার্ত স্পিনোজা লাইবনিজ বার্কলে ২৬. “বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না” — এই উক্তিটি কার? লক বার্কলে হিউম দেকার্ত ২৭. বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কী? চিন্তা করা প্রত্যক্ষ করা কল্পনা করা সংশয় করা ২৮. কে বলেন যে, অভিজ্ঞতা থেকে কোনো ধারণা লাভের পূর্বে আমাদের মন থাকে একটি ‘সাদা ফলক’ (Tabula Rasa)? বার্কলে হিউম লক দেকার্ত ২৯. কোন দার্শনিক মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করে সকল গুণকেই মন-সাপেক্ষ বলেন? লক বার্কলে হিউম লাইবনিজ ৩০. কোন দার্শনিক বলেন যে কারণ ও কার্যের মধ্যে কেবল সংযোগ আছে, কিন্তু আবশ্যিক সম্পর্ক নেই? বার্কলে হিউম কান্ট লক ৩১. সাপেক্ষ প্রতিবর্ত মতবাদের প্রবর্তন কে করেছিলেন? থর্নডাইক কোহলার স্কিনার প্যাভলভ ৩২. অনুষঙ্গের নিয়ম কতটি? দুই তিন চার পাঁচ ৩৩. শিখন সংক্রান্ত প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদের প্রবক্তা কে? প্যাভলভ কফকা থর্নডাইক কোহলার ৩৪. অন্তর্দৃষ্টি বা পরিজ্ঞানমূলক মতবাদের প্রবর্তক কে? গেস্টাল্ট মনোবিদগণ থর্নডাইক স্কিনার প্যাভলভ ৩৫. সম্প্রদায়ের ভিত্তি কোনগুলি? অঞ্চল ও আমরা-বোধ অঞ্চল ও ভূমিকাবোধ অঞ্চল ও স্বাজাত্যবোধ স্বাজাত্যবোধ ও নির্ভরতাবোধ ৩৬. মাধ্যমিক গোষ্ঠীর একটি উদাহরণ হল – পরিবার সঙ্গীত একাডেমি রাষ্ট্র ট্রেড ইউনিয়ন ৩৭. দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবর্তক কে? হেগেল মার্ক্স ওয়েন টমাস মোর ৩৮. মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? নাগার্জুন গৌতম কণাদ রামানুজ ৩৯. ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থ কয় প্রকার? দুই তিন চার পাঁচ ৪০. জৈন মতে দ্রব্য কয় প্রকার? দুই তিন চার ছয় ৪১. নৈতিক ক্রিয়ার কতটি স্তর রয়েছে? দুই তিন চার পাঁচ ৪২. একটি “E” বচনের বিবর্তিত বচনের আবর্তিত বচনটি কী হবে? “A” “E” “I” “O” ৪৩. দুটি হেতুবাক্য যদি সামান্য বচন হয়, তবে সিদ্ধান্তটি বিশেষ বচন হবে না — নিরপেক্ষ ন্যায়ের বৈধতা-সংক্রান্ত এই নিয়মটি লঙ্ঘিত হলে কী দোষ ঘটে? নঞর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ অনুগ স্বীকারজনিত দোষ অস্তিত্বসূচক দোষ অবৈধ সাধ্য দোষ ৪৪. “I-O-I” প্রথম সংস্থানের মূর্তিতে কী দোষ ঘটে? নঞর্থক হেতুবাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ অবৈধ পক্ষ দোষ অস্তিত্বসূচক দোষ অবৈধ সাধ্য দোষ ৪৫. যোগ দর্শনের প্রতিষ্ঠাতা কে? কণাদ গৌতম পতঞ্জলি রামানুজ ৪৬. আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করুনঃ যারা গির্জায় যায় তাদের সকলে সাধু নয়। সকল মানুষ যারা গির্জায় যায় হয় সাধু কোনো সাধু নয় ব্যক্তি যারা গির্জায় যায় কোনো কোনো ব্যক্তি যারা গির্জায় যায় নয় সাধু কোনো কোনো ব্যক্তি যারা গির্জায় যায় হয় সাধু ৪৭. নিম্নলিখিত বচনে কোন পদ ব্যাপ্য? সকল মানুষ যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, হয় পুণ্যবান ব্যক্তি। উদ্দেশ্য বিধেয় সংযোজক মানক ৪৮. যদি A ⊃ B, মিথ্যা হবে যদি এবং কেবলমাত্র যদি— A এবং B উভয়ই সত্য হয় A সত্য এবং B মিথ্যা হয় A এবং B উভয়ই মিথ্যা হয় A মিথ্যা এবং B সত্য হয় ৪৯. আদর্শ আকারের ন্যায় অনুমানে হেতুপদ কোথায় থাকে? কেবল সাধ্য আশ্রয়বাক্যে কেবল পক্ষ আশ্রয়বাক্যে সাধ্য এবং পক্ষ উভয় আশ্রয়বাক্যেই কেবল সিদ্ধান্তে ৫০. নিচের কোন বাক্যটি মিথ্যা? A-র বিবর্তন E E-র আবর্তন E I-র বিবর্তন O I-র আবর্তন I ৫১. ফলিত নীতিবিদ্যার জগতে ‘ব্যবহারিক নীতিবিদ্যা’ (Practical Ethics) গ্রন্থটির রচয়িতা কে? উইলিয়াম লিলি এ. জে. আয়ার পিটার সিঙ্গার বেন্থাম ৫২. “গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা, জনগণের জন্য শাসন” — এই উক্তি কার? আব্রাহাম লিঙ্কন ম্যাকাইভার ও পেজ টমাস মোর জে. এস. মিল ৫৩. বুদ্ধি সম্পর্কে বহু-উপাদান তত্ত্বের প্রবক্তা কে? থর্নডাইক থার্স্টোন স্কিনার টারম্যান ৫৪. গেস্টাল্ট মনোবিদদের মতে নিচের কোনটি প্রত্যক্ষের ক্ষেত্রে সংগঠনের শর্ত নয়? নৈকট্য সাদৃশ্য নিরবিচ্ছিন্নতা সংবেদন ৫৫. মনোবিজ্ঞানের কোন পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? অন্তর্দর্শন পদ্ধতি পর্যবেক্ষণ পদ্ধতি পরীক্ষণ পদ্ধতি তুলনামূলক পদ্ধতি ৫৬. প্লেটোর মতে, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ এবং ধারণার জগতের মধ্যে সম্পর্ক কী? তারা সম্পূর্ণ ভিন্ন এবং সম্পর্কহীন। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হল ধারণার জগতের একটি অসম্পূর্ণ অনুলিপি বা প্রতিবিম্ব। ধারণার জগৎ ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ থেকে উদ্ভূত। উভয় জগৎই সমানভাবে বাস্তব। ৫৭. কান্টের ‘শর্তহীন অনুজ্ঞা’ (Categorical Imperative) বলতে কী বোঝায়? এমন এক নৈতিক আদেশ যা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয়। এমন এক নৈতিক আদেশ যা ব্যক্তিগত সুখের উপর নির্ভরশীল। এমন এক নৈতিক আদেশ যা সর্বজনীন এবং শর্ত নিরপেক্ষভাবে সকলের পালন করা উচিত। এমন এক নৈতিক আদেশ যা ঈশ্বরের দ্বারা প্রদত্ত। ৫৮. ভারতীয় দর্শনে ‘মোক্ষ’ বা ‘মুক্তি’-র চূড়ান্ত অর্থ কী? জাগতিক সুখ লাভ করা। মৃত্যুর পর স্বর্গে গমন করা। জন্ম-মৃত্যুর চক্র (সংসার) থেকে চিরতরে মুক্তি এবং পরম সত্যের সঙ্গে একাত্ম হওয়া। সমাজে খ্যাতি ও সম্মান অর্জন করা। ৫৯. “সকল কাক হয় কালো। সুতরাং, সকল অকালো বস্তু হয় অকাক।” – এই যুক্তিটি কীসের উদাহরণ? আবর্তন (Conversion) বিবর্তন (Obversion) সমবিবর্তন (Contraposition) বস্তুগত বিবর্তন (Material Obversion) ৬০. “অস্তিত্ব সারধর্মের পূর্বগামী” (Existence precedes essence) — এই বিখ্যাত উক্তিটি কোন দার্শনিকের সঙ্গে যুক্ত? কার্ল মার্ক্স জঁ-পল সার্ত্র লুডভিগ ভিটগেনস্টাইন বার্ট্রান্ড রাসেল মক টেস্ট জমা দিন ফলাফল আপনি ৬০ এর মধ্যে পেয়েছেন। সঠিক উত্তর: ভুল উত্তর: উত্তর দেননি: বিস্তারিত উত্তর ও ব্যাখ্যা