৪. শিক্ষার অধিকার আইন (RTE Act, 2009) সম্পর্কে কী জানেন?

এই প্রশ্নের উদ্দেশ্য: একজন শিক্ষক হিসেবে দেশের শিক্ষাব্যবস্থার আইনি দিক সম্পর্কে আপনি কতটা সচেতন, তা দেখা।

সঠিক উত্তর (ধারণাগত): শিক্ষার অধিকার আইন বা The Right of Children to Free and Compulsory Education Act, 2009 হলো ভারতীয় সংসদে পাশ হওয়া একটি আইন যার মূল উদ্দেশ্য শিক্ষাকে মৌলিক অধিকারে পরিণত করা।

এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো:

  1. ৬ থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা।
  2. কোনো শিশুকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না।
  3. বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণিতে ভরতি করতে হবে, কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
  4. প্রাথমিক স্তরে ছাত্র-শিক্ষক অনুপাত ৩০:১ বজায় রাখতে হবে।
  5. বেসরকারি বিদ্যালয়েও আর্থিকভাবে দুর্বল শ্রেণির শিশুদের জন্য ২৫% আসন সংরক্ষণ করতে হবে।

নমুনা উত্তর:
“শিক্ষার অধিকার আইন, ২০০৯ অনুযায়ী, ভারতের ৬ থেকে ১৪ বছর বয়সী প্রতিটি শিশুর বিদ্যালয়ে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষালাভের মৌলিক অধিকার রয়েছে। এই আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো – কোনো শিশুকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না, ভর্তির সময় কোনো ডোনেশন বা ইন্টারভিউ নেওয়া যাবে না এবং প্রাথমিক স্তরে প্রতি ৩০ জন ছাত্রছাত্রীর জন্য অন্তত একজন শিক্ষক থাকবেন।”

Scroll to Top