JENPAS UG 2026 – Cell Biology MCQ
১. কোষের ‘শক্তির আধার’ বা Powerhouse কাকে বলা হয়?
A) রাইবোজোম
B) মাইটোকন্ড্রিয়া
C) লাইসোজোম
D) গলগি বডি
1. Which organelle is known as the ‘Powerhouse’ of the cell?
A) Ribosome
B) Mitochondria
C) Lysosome
D) Golgi body
উত্তর: B) মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা: মাইটোকন্ড্রিয়ার ভেতরেই ATP (Adenosine Triphosphate) উৎপন্ন হয় যা কোষের যাবতীয় শক্তির যোগান দেয়।
Answer: B) Mitochondria
Details: ATP is generated within the mitochondria, providing energy for all cellular activities.
২. প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান কোনটি?
A) সেন্ট্রোজোম
B) লাইসোজোম
C) রাইবোজোম
D) প্লাস্টিড
2. Which is the primary site of protein synthesis?
A) Centrosome
B) Lysosome
C) Ribosome
D) Plastid
উত্তর: C) রাইবোজোম
ব্যাখ্যা: রাইবোজোমগুলি কোষের প্রোটিন তৈরির কারখানা হিসেবে কাজ করে।
Answer: C) Ribosome
Details: Ribosomes are known as the ‘Protein Factories’ of the cell.
৩. কোষের ‘আত্মঘাতী থলি’ (Suicide Bag) কাকে বলে?
A) ভ্যাকুয়োল
B) নিউক্লিয়াস
C) লাইসোজোম
D) পারক্সিজোম
3. Which organelle is called the ‘Suicide Bag’ of the cell?
A) Vacuole
B) Nucleus
C) Lysosome
D) Peroxisome
উত্তর: C) লাইসোজোম
ব্যাখ্যা: লাইসোজোমে শক্তিশালী হাইড্রোলাইটিক এনজাইম থাকে যা নিজের কোষকেও হজম করতে পারে।
Answer: C) Lysosome
Details: Lysosomes contain hydrolytic enzymes that can digest the cell’s own components (Autolysis).
৪. ফ্লুইড মোজাইক মডেল (Fluid Mosaic Model) কে প্রস্তাব করেন?
A) রবার্ট হুক
B) সিঙ্গার ও নিকলসন
C) রবার্ট ব্রাউন
D) ক্যামিলো গলগি
4. Who proposed the Fluid Mosaic Model?
A) Robert Hooke
B) Singer and Nicolson
C) Robert Brown
D) Camillo Golgi
উত্তর: B) সিঙ্গার ও নিকলসন
ব্যাখ্যা: ১৯৭২ সালে প্লাজমা পর্দার গঠন ব্যাখ্যার জন্য তারা এই সর্বজনগ্রাহ্য মডেলটি দেন।
Answer: B) Singer and Nicolson
Details: Proposed in 1972, this is the most widely accepted model for the structure of the cell membrane.
৫. কোষতত্ত্ব (Cell Theory) কে প্রদান করেন?
A) স্লাইডেন ও সোয়ান
B) ওয়াটসন ও ক্রিক
C) লুই পাস্তুর
D) রবার্ট হুক
5. Who proposed the Cell Theory?
A) Schleiden and Schwann
B) Watson and Crick
C) Louis Pasteur
D) Robert Hooke
উত্তর: A) স্লাইডেন ও সোয়ান
ব্যাখ্যা: উদ্ভিদবিদ স্লাইডেন এবং প্রাণীবিদ সোয়ান যৌথভাবে কোষতত্ত্ব প্রবর্তন করেন।
Answer: A) Schleiden and Schwann
Details: They formulated the theory that all plants and animals are composed of cells.
৬. কোষের ‘ট্রাফিক পুলিশ’ কাকে বলা হয়?
A) নিউক্লিয়াস
B) গলগি বডি
C) মাইটোকন্ড্রিয়া
D) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
6. Which organelle is known as the ‘Traffic Police’ of the cell?
A) Nucleus
B) Golgi body
C) Mitochondria
D) Endoplasmic Reticulum
উত্তর: B) গলগি বডি
ব্যাখ্যা: এটি কোষের প্রোটিন পরিবহণ, রূপান্তর এবং প্যাকেজিং নিয়ন্ত্রণ করে।
Answer: B) Golgi body
Details: It modifies, sorts, and packages proteins for secretion or delivery to other organelles.
৭. নিম্নের কোনটিতে ৭0S রাইবোজোম পাওয়া যায়?
A) ইউক্যারিওটিক সাইটোপ্লাজম
B) প্রোক্যারিওটিক কোষ
C) গলগি বডি
D) লাইসোজোম
7. In which of the following is the 70S ribosome found?
A) Eukaryotic cytoplasm
B) Prokaryotic cell
C) Golgi body
D) Lysosome
উত্তর: B) প্রোক্যারিওটিক কোষ
ব্যাখ্যা: প্রোক্যারিওটিক কোষে এবং ইউক্যারিওটিক কোষের মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে 70S রাইবোজোম থাকে।
Answer: B) Prokaryotic cell
Details: 70S ribosomes are characteristic of prokaryotes and organelle like mitochondria.
৮. লিপিড সংশ্লেষের প্রধান স্থান কোনটি?
A) RER (অমসৃণ ER)
B) SER (মসৃণ ER)
C) নিউক্লিওলাস
D) সেন্ট্রোসোম
8. Which is the primary site for lipid synthesis?
A) RER (Rough ER)
B) SER (Smooth ER)
C) Nucleolus
D) Centrosome
উত্তর: B) SER (মসৃণ ER)
ব্যাখ্যা: মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম (SER) লিপিড এবং স্টেরয়েড হরমোন তৈরি করে।
Answer: B) SER (Smooth ER)
Details: Smooth Endoplasmic Reticulum is responsible for the synthesis of lipids and steroids.
৯. উদ্ভিদ কোষের কোষপ্রাচীর মূলত কী দিয়ে গঠিত?
A) কাইটিন
B) সেলুলোজ
C) প্রোটিন
D) গ্লাইকোজেন
9. What is the primary component of the plant cell wall?
A) Chitin
B) Cellulose
C) Protein
D) Glycogen
উত্তর: B) সেলুলোজ
ব্যাখ্যা: সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা উদ্ভিদের কোষপ্রাচীরকে দৃঢ়তা দেয়।
Answer: B) Cellulose
Details: Cellulose provides structural support and rigidity to the plant cell wall.
১০. নিউক্লিওলাস কিসের সংশ্লেষণে প্রধান ভূমিকা পালন করে?
A) DNA
B) rRNA
C) mRNA
D) tRNA
10. Nucleolus plays a major role in the synthesis of?
A) DNA
B) rRNA
C) mRNA
D) tRNA
উত্তর: B) rRNA
ব্যাখ্যা: নিউক্লিওলাসে রাইবোজোমাল আরএনএ (rRNA) সংশ্লেষিত হয়।
Answer: B) rRNA
Details: The nucleolus is the site of ribosomal RNA (rRNA) production and ribosome assembly.
১১. প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করে কোনটি?
A) সেন্ট্রোজোম
B) প্লাস্টিড
C) ভ্যাকুয়োল
D) লাইসোজোম
11. Which helps in spindle fiber formation during animal cell division?
A) Centrosome
B) Plastid
C) Vacuole
D) Lysosome
উত্তর: A) সেন্ট্রোজোম
ব্যাখ্যা: সেন্ট্রিওল দুটি মেরু গঠন করে বেমতন্তু (Spindle fiber) তৈরি করে।
Answer: A) Centrosome
Details: Centrioles in the centrosome organize microtubules to form spindle fibers.
১২. ‘Omnis cellula-e cellula’ উক্তিটি কার?
A) রুডলফ ভার্চাও
B) লুই পাস্তুর
C) রবার্ট হুক
D) অ্যারিস্টটল
12. Who said ‘Omnis cellula-e cellula’?
A) Rudolf Virchow
B) Louis Pasteur
C) Robert Hooke
D) Aristotle
উত্তর: A) রুডলফ ভার্চাও
ব্যাখ্যা: এর অর্থ হলো সমস্ত কোষ পূর্ববর্তী কোনো জীবন্ত কোষ থেকেই সৃষ্টি হয়।
Answer: A) Rudolf Virchow
Details: It means that all cells arise from pre-existing living cells.
১৩. অর্ধ-স্বয়ংশাসিত অঙ্গাণু (Semi-autonomous organelle) কোনটি?
A) মাইটোকন্ড্রিয়া
B) রাইবোজোম
C) লাইসোজোম
D) নিউক্লিয়াস
13. Which of the following is a semi-autonomous organelle?
A) Mitochondria
B) Ribosome
C) Lysosome
D) Nucleus
উত্তর: A) মাইটোকন্ড্রিয়া
ব্যাখ্যা: এদের নিজস্ব DNA এবং রাইবোজোম থাকায় এরা নিজেদের কিছু প্রোটিন নিজেরাই তৈরি করতে পারে।
Answer: A) Mitochondria
Details: They contain their own DNA and ribosomes, allowing them to replicate somewhat independently.
১৪. ভ্যাকুয়োলের চারপাশের পর্দাটিকে কী বলা হয়?
A) প্লাজমালেমা
B) টোনোপ্লাস্ট
C) সারকোলেমা
D) নিউক্লিওপ্লাজম
14. What is the membrane surrounding the vacuole called?
A) Plasmalemma
B) Tonoplast
C) Sarcolemma
D) Nucleoplasm
উত্তর: B) টোনোপ্লাস্ট
ব্যাখ্যা: উদ্ভিদ কোষের বড় ভ্যাকুয়োলটি যে একক পর্দা দ্বারা আবৃত থাকে তাকে টোনোপ্লাস্ট বলে।
Answer: B) Tonoplast
Details: Tonoplast is the semi-permeable membrane that surrounds the vacuole in a plant cell.
১৫. মেসোজোম কোন কোষে পাওয়া যায়?
A) ছত্রাক
B) ব্যাকটেরিয়া
C) শৈবাল
D) ভাইরাস
15. In which cell is the mesosome found?
A) Fungi
B) Bacteria
C) Algae
D) Virus
উত্তর: B) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা: ব্যাকটেরিয়ার কোষপর্দা ভেতরে ভাজ হয়ে মেসোজোম গঠন করে যা শ্বসনে সাহায্য করে।
Answer: B) Bacteria
Details: Mesosomes are infoldings of the bacterial plasma membrane involved in respiration.
১৬. ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনটির নাম কী?
A) হিস্টোন
B) অ্যালবুমিন
C) কেরাটিন
D) ফাইব্রিন
16. What is the name of the basic protein present in chromosomes?
A) Histone
B) Albumin
C) Keratin
D) Fibrin
উত্তর: A) হিস্টোন
ব্যাখ্যা: ডিএনএ অণুগুলি হিস্টোন প্রোটিনের চারদিকে জড়িয়ে নিউক্লিওজোম গঠন করে।
Answer: A) Histone
Details: DNA wraps around histone proteins to form structural units called nucleosomes.
১৭. কোষের ‘মস্তিষ্ক’ (Brain) কাকে বলা হয়?
A) মাইটোকন্ড্রিয়া
B) নিউক্লিয়াস
C) গলগি বডি
D) সাইটোপ্লাজম
17. Which is called the ‘Brain’ of the cell?
A) Mitochondria
B) Nucleus
C) Golgi body
D) Cytoplasm
উত্তর: B) নিউক্লিয়াস
ব্যাখ্যা: এটি কোষের যাবতীয় বিপাকীয় কাজ ও বংশগতি নিয়ন্ত্রণ করে।
Answer: B) Nucleus
Details: The nucleus controls all cellular activities and carries genetic information.
১৮. লিপিড সঞ্চয়কারী প্লাস্টিডকে কী বলা হয়?
A) অ্যামাইলোপ্লাস্ট
B) ইলায়োপ্লাস্ট
C) অ্যালিউরোপ্লাস্ট
D) ক্রোমোপ্লাস্ট
18. Lipid-storing plastids are known as?
A) Amyloplast
B) Elaioplast
C) Aleuroplast
D) Chromoplast
উত্তর: B) ইলায়োপ্লাস্ট
ব্যাখ্যা: বর্ণহীন লিউকোপ্লাস্টের মধ্যে ইলায়োপ্লাস্ট তেল বা লিপিড সঞ্চয় করে।
Answer: B) Elaioplast
Details: Elaioplasts are leucoplasts specialized for the storage of lipids/oils.
১৯. ক্ষুদ্রতম জীবন্ত কোষ কোনটি?
A) ভাইরাস
B) মাইকোপ্লাজমা
C) ব্যাকটেরিয়া
D) লোহিত রক্তকণিকা
19. Which is the smallest living cell?
A) Virus
B) Mycoplasma
C) Bacteria
D) RBC
উত্তর: B) মাইকোপ্লাজমা
ব্যাখ্যা: মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম হলো সবচেয়ে ক্ষুদ্রতম কোষ যাতে কোনো কোষপ্রাচীর থাকে না।
Answer: B) Mycoplasma
Details: Mycoplasma is the smallest known living cell, lacking a cell wall.
২০. মাইটোকন্ড্রিয়ার অন্তপর্দার ভাঁজগুলিকে কী বলে?
A) ক্রিস্টি
B) ম্যাট্রিক্স
C) থাইলাকয়েড
D) স্ট্রোমা
20. The folds of the inner mitochondrial membrane are called?
A) Cristae
B) Matrix
C) Thylakoid
D) Stroma
উত্তর: A) ক্রিস্টি
ব্যাখ্যা: এই ভাঁজগুলি মাইটোকন্ড্রিয়ার অন্তপর্দার ক্ষেত্রফল বৃদ্ধি করে শ্বসনে সাহায্য করে।
Answer: A) Cristae
Details: Cristae increase the surface area of the inner membrane for ATP production.
২১. ‘Physical basis of life’ বা জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়?
A) নিউক্লিয়াস
B) প্রোটোপ্লাজম
C) সাইটোপ্লাজম
D) ডিএনএ
21. What is called the ‘Physical basis of life’?
A) Nucleus
B) Protoplasm
C) Cytoplasm
D) DNA
উত্তর: B) প্রোটোপ্লাজম
ব্যাখ্যা: থমাস হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে অভিহিত করেন।
Answer: B) Protoplasm
Details: Thomas Huxley defined protoplasm as the physical basis of life.
২২. কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন গ্লাইকোসাইলেশন-এ অংশ নেয়?
A) মাইটোকন্ড্রিয়া
B) গলগি বডি
C) লাইসোজোম
D) পারক্সিজোম
22. Which organelle is involved in protein glycosylation?
A) Mitochondria
B) Golgi body
C) Lysosome
D) Peroxisome
উত্তর: B) গলগি বডি
ব্যাখ্যা: গলগি বডিতেই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড তৈরির প্রক্রিয়া (Glycosylation) ঘটে।
Answer: B) Golgi body
Details: Glycosylation is the process where carbohydrates are attached to proteins in the Golgi apparatus.
২৩. উদ্ভিদ কোষে গলগি বডিকে কী বলা হয়?
A) ডিকটিওজোম
B) অক্সিজোম
C) মেসোজোম
D) রাইবোজোম
23. Golgi bodies in plant cells are called?
A) Dictyosomes
B) Oxysomes
C) Mesosomes
D) Ribosomes
উত্তর: A) ডিকটিওজোম
ব্যাখ্যা: উদ্ভিদ কোষে গলগি বডিগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই এদের ডিকটিওজোম বলে।
Answer: A) Dictyosomes
Details: Dictyosomes are the scattered Golgi apparatus subunits found in plant cells.
২৪. কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে?
A) লেপটো টিন
B) প্যাকাইটিন
C) জাইগোটিন
D) ডায়াকাইনেসিস
24. In which stage of cell division does crossing over occur?
A) Leptotene
B) Pachytene
C) Zygotene
D) Diakinesis
উত্তর: B) প্যাকাইটিন
ব্যাখ্যা: মিয়োসিস বিভাজনের প্রথম প্রফেজের প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমদ্বয়ের মধ্যে খণ্ডবিনিময় বা ক্রসিং ওভার ঘটে।
Answer: B) Pachytene
Details: Crossing over occurs during the Pachytene stage of Meiosis I.
২৫. রাইবোজোম কিসের দ্বারা গঠিত হয়?
A) RNA ও প্রোটিন
B) DNA ও প্রোটিন
C) লিপিড ও প্রোটিন
D) শুধু RNA
25. Ribosomes are composed of?
A) RNA and Protein
B) DNA and Protein
C) Lipid and Protein
D) RNA only
উত্তর: A) RNA ও প্রোটিন
ব্যাখ্যা: রাইবোজোম হলো একটি রাইবোনিউক্লিওপ্রোটিন কণা যা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত।
Answer: A) RNA and Protein
Details: Ribosomes consist of ribosomal RNA (rRNA) and proteins.
Scroll to Top