JENPAS UG 2026 – Ecology Set 2
১. ‘Ecosystem’ (বাস্তুতন্ত্র) শব্দটি প্রথম কে প্রবর্তন করেন?
A) ওডাম
B) এ.জি. ট্যানসলে
C) হেকেল
D) রামদেও মিশ্র
1. Who coined the term ‘Ecosystem’ for the first time?
A) Odum
B) A.G. Tansley
C) Haeckel
D) Ramdeo Misra
উত্তর: B) এ.জি. ট্যানসলে
ব্যাখ্যা: ১৯৩৫ সালে বিজ্ঞানী আর্থার জি ট্যানসলে বাস্তুতন্ত্র শব্দটি ব্যবহার করেন। হেকেল ব্যবহার করেন Ecology শব্দটি।
Answer: B) A.G. Tansley
Details: Arthur G. Tansley coined the term in 1935 to describe the biological community and its physical environment.
২. রামসার সম্মেলন (Ramsar Convention) কিসের সাথে যুক্ত?
A) মরুভূমি
B) জলাভূমি (Wetlands)
C) পাহাড়
D) মহাসাগর
2. What is the Ramsar Convention related to?
A) Deserts
B) Wetlands
C) Mountains
D) Oceans
উত্তর: B) জলাভূমি (Wetlands)
ব্যাখ্যা: ১৯৭১ সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।
Answer: B) Wetlands
Details: Signed in 1971, it is an international treaty for the conservation and sustainable use of wetlands.
৩. লবনাম্বু বা হ্যালোফাইট (Halophytes) উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
A) দীর্ঘ মূল
B) শ্বাসমূল ও জরাযুজ অঙ্কুরোদগম
C) চওড়া পাতা
D) লতানো কাণ্ড
3. What is a specific feature of Halophytes?
A) Long tap roots
B) Pneumatophores and Vivipary
C) Broad leaves
D) Creeping stem
উত্তর: B) শ্বাসমূল ও জরাযুজ অঙ্কুরোদগম
ব্যাখ্যা: সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদে কর্দমাক্ত মাটির কারণে শ্বাসমূল (Pneumatophores) দেখা যায়।
Answer: B) Pneumatophores and Vivipary
Details: Halophytes adapt to salty/marshy areas with breathing roots and seeds germinating while still attached to the parent.
৪. নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি (NPP)-র সঠিক সমীকরণ কোনটি?
A) NPP = GPP + R
B) NPP = GPP – R
C) GPP = NPP – R
D) R = NPP / GPP
4. What is the correct equation for Net Primary Productivity (NPP)?
A) NPP = GPP + R
B) NPP = GPP – R
C) GPP = NPP – R
D) R = NPP / GPP
উত্তর: B) NPP = GPP – R
ব্যাখ্যা: গ্রস প্রাইমারি প্রোডাক্টিভিটি (GPP) থেকে শ্বসনজনিত ক্ষতি (R) বাদ দিলে NPP পাওয়া যায়।
Answer: B) NPP = GPP – R
Details: NPP is the organic matter remaining after plants meet their respiratory needs (R).
৫. অ্যামেনসালিজম (Amensalism) কোন ধরণের আন্তঃক্রিয়া?
A) (+, +)
B) (-, 0)
C) (+, 0)
D) (-, -)
5. What type of interaction is Amensalism?
A) (+, +)
B) (-, 0)
C) (+, 0)
D) (-, -)
উত্তর: B) (-, 0)
ব্যাখ্যা: এখানে এক প্রজাতির ক্ষতি হয় এবং অন্য প্রজাতির কোনো প্রভাব পড়ে না। উদাহরণ- পেনিসিলিয়াম ও ব্যাকটেরিয়া।
Answer: B) (-, 0)
Details: In amensalism, one species is harmed while the other remains unaffected.
৬. গসের নীতি (Gause’s Principle) কিসের সাথে সম্পর্কিত?
A) মিউটেশন
B) প্রতিযোগিতামূলক বর্জন (Competitive Exclusion)
C) পরিযান
D) পরজীবিতা
6. Gause’s Principle is related to?
A) Mutation
B) Competitive Exclusion
C) Migration
D) Parasitism
উত্তর: B) প্রতিযোগিতামূলক বর্জন
ব্যাখ্যা: একই সম্পদের জন্য প্রতিযোগিতাকারী দুটি প্রজাতি একই সাথে দীর্ঘকাল থাকতে পারে না।
Answer: B) Competitive Exclusion
Details: It states that two species competing for the same limiting resource cannot coexist at constant population values.
৭. ‘পবিত্র উপবন’ (Sacred Groves) সংরক্ষণের কোন পদ্ধতির উদাহরণ?
A) ইন-সিটু (In-situ)
B) এক্স-সিটু (Ex-situ)
C) ক্রায়োপ্রিজার্ভেশন
D) চিড়িয়াখানা
7. ‘Sacred Groves’ are examples of which type of conservation?
A) In-situ
B) Ex-situ
C) Cryopreservation
D) Zoo
উত্তর: A) ইন-সিটু (In-situ)
ব্যাখ্যা: মেঘালয়, রাজস্থান ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে বনজ সম্পদ রক্ষা করা হয়।
Answer: A) In-situ
Details: Sacred groves are forest patches protected by communities based on cultural/religious beliefs within their natural habitat.
৮. মিণামাটা (Minamata) রোগ কিসের দূষণের ফলে হয়েছিল?
A) সীসা (Lead)
B) পারদ (Mercury)
C) ক্যাডমিয়াম
D) আর্সেনিক
8. Minamata disease was caused by which pollutant?
A) Lead
B) Mercury
C) Cadmium
D) Arsenic
উত্তর: B) পারদ (Mercury)
ব্যাখ্যা: ইতাই-ইতাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণের ফলে।
Answer: B) Mercury
Details: It was first discovered in Minamata city, Japan, caused by methylmercury poisoning through contaminated fish.
৯. ‘আর্থ সামিট’ (Earth Summit, 1992) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A) জোহানেসবার্গ
B) রিও ডি জেনেইরো
C) স্টকহোম
D) টোকিও
9. Where was the ‘Earth Summit’ (1992) held?
A) Johannesburg
B) Rio de Janeiro
C) Stockholm
D) Tokyo
উত্তর: B) রিও ডি জেনেইরো
ব্যাখ্যা: এটি ব্রাজিলে অবস্থিত। ২০০২ সালের ওয়ার্ল্ড সামিট হয়েছিল জোহানেসবার্গে।
Answer: B) Rio de Janeiro
Details: The UN Conference on Environment and Development (UNCED) was held in Brazil in 1992.
১০. নীল শিশু সিনড্রোম (Blue Baby Syndrome) কিসের প্রভাবে হয়?
A) ক্লোরাইড
B) নাইট্রেট
C) পারদ
D) লোহা
10. Blue Baby Syndrome is caused by the excess of?
A) Chloride
B) Nitrate
C) Mercury
D) Iron
উত্তর: B) নাইট্রেট
ব্যাখ্যা: রক্তে মিথেনোগ্লোবিন তৈরি হওয়ার কারণে শিশুর গায়ের রঙ নীল হয়ে যায়।
Answer: B) Nitrate
Details: High nitrate in drinking water causes methemoglobinemia, reducing the oxygen-carrying capacity of blood in infants.
১১. বাস্তুসংস্থানের পিরামিড প্রথম কে ধারণা দেন?
A) চার্লস এলটন
B) ওডাম
C) লিন্ডেম্যান
D) রিচার্ড
11. Who first introduced the concept of ecological pyramids?
A) Charles Elton
B) Odum
C) Lindeman
D) Richard
উত্তর: A) চার্লস এলটন (তাই একে এলটোনিয়ান পিরামিডও বলা হয়)।
Answer: A) Charles Elton
১২. ‘জৈব বৈচিত্র্য আইন’ (Biological Diversity Act) ভারতে কবে পাস হয়?
A) ১৯৭২
B) ১৯৮৬
C) ২০০২
D) ২০১০
12. When was the ‘Biological Diversity Act’ passed in India?
A) 1972
B) 1986
C) 2002
D) 2010
উত্তর: C) ২০০২
ব্যাখ্যা: বন্যপ্রাণী সংরক্ষণ আইন (Wildlife Protection Act) ১৯৭২ সালে পাস হয়।
Answer: C) 2002
Details: India enacted the Biological Diversity Act in 2002 to preserve its biological resources.
১৩. এশিয়াটিক লায়ন (Asiatic Lion) ভারতের কোথায় সংরক্ষিত হয়?
A) জিম করবেট
B) গির অরণ্য
C) কাজিরাঙা
D) সিমলিপাল
13. Where are Asiatic Lions conserved in India?
A) Jim Corbett
B) Gir Forest
C) Kaziranga
D) Simlipal
উত্তর: B) গির অরণ্য (গুজরাট)
Answer: B) Gir Forest
১৪. অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কোন গ্যাসগুলি?
A) CO2 ও CO
B) SO2 ও NO2
C) CH4 ও CFC
D) O3 ও Ar
14. Which gases are primarily responsible for Acid Rain?
A) CO2 and CO
B) SO2 and NO2
C) CH4 and CFC
D) O3 and Ar
উত্তর: B) SO2 ও NO2
ব্যাখ্যা: এগুলি বায়ুর জলীয় বাষ্পের সাথে যুক্ত হয়ে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড তৈরি করে।
Answer: B) SO2 and NO2
Details: These gases react with water vapor in the atmosphere to form H2SO4 and HNO3.
১৫. ‘সুযোগসন্ধানী’ বা আর-স্ট্রেটেজিস্ট (r-strategist) জীব কোনটি?
A) মানুষ
B) তিমি
C) ব্যাকটেরিয়া
D) হাতি
15. Which of the following is an r-strategist organism?
A) Human
B) Whale
C) Bacteria
D) Elephant
উত্তর: C) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা: এরা আকারে ছোট এবং দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। মানুষ হলো K-স্ট্রেটেজিস্ট।
Answer: C) Bacteria
Details: r-strategists produce many small offspring and mature rapidly. Humans are K-strategists.
১৬. মরুজ উদ্ভিদে কিসের সাহায্যে বাষ্পমোচন কমানো হয়?
A) বড় পাতা
B) কিউটিকল বিহীন কাণ্ড
C) পুরু কিউটিকল ও কাঁটা
D) পাতলা ত্বক
16. How do xerophytes reduce transpiration?
A) Large leaves
) Stems without cuticle
C) Thick cuticle and spines
D) Thin skin
উত্তর: C) পুরু কিউটিকল ও কাঁটা
Answer: C) Thick cuticle and spines
১৭. ‘অবরোহী’ বা ডিক্লাইনিং পপুলেশনের এজ পিরামিড কেমন হয়?
A) ত্রিভুজাকার
B) ঘণ্টাকৃতি
C) কলসাকৃতি (Urn-shaped)
D) বর্গাকার
17. What is the shape of the age pyramid for a declining population?
A) Triangular
B) Bell-shaped
C) Urn-shaped
D) Square
উত্তর: C) কলসাকৃতি (Urn-shaped)
ব্যাখ্যা: যখন প্রাক-জনন স্তরের জীবের সংখ্যা জনন স্তরের চেয়ে কম হয়।
Answer: C) Urn-shaped
Details: It shows a low percentage of young individuals, leading to a decline in population.
১৮. ‘ফটোকেমিক্যাল স্মগ’ (Photochemical Smog)-এ কোন উপাদানটি থাকে না?
A) ওজন
B) PAN
C) নাইট্রোজেন অক্সাইড
D) কার্বন ডাই অক্সাইড
18. Which component is NOT found in Photochemical Smog?
A) Ozone
B) PAN
C) Nitrogen Oxides
D) CO2
উত্তর: D) কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা: স্মগের প্রধান উপাদানগুলি হলো হাইড্রোকার্বন, NOx, O3 এবং PAN।
Answer: D) CO2
Details: CO2 is a greenhouse gas but not a primary constituent of photochemical smog.
১৯. ‘এক্স-সিটু’ (Ex-situ) সংরক্ষণের সেরা উদাহরণ কোনটি?
A) অভয়ারণ্য
B) বায়োস্ফিয়ার রিজার্ভ
C) ক্রায়োসংরক্ষণ (Cryopreservation)
D) সংরক্ষিত বন
19. Which is the best example of Ex-situ conservation?
A) Sanctuary
B) Biosphere Reserve
C) Cryopreservation
D) Reserved Forest
উত্তর: C) ক্রায়োসংরক্ষণ
ব্যাখ্যা: তরল নাইট্রোজেনে (-১৯৬° সে) গ্যামেট বা বীজ সংরক্ষণ করা হয়।
Answer: C) Cryopreservation
Details: Storage of seeds or embryos at ultra-low temperatures using liquid nitrogen.
২০. পপুলেশনের সূচকীয় বা এক্সপোনেনশিয়াল বৃদ্ধির গ্রাফ কেমন হয়?
A) S-আকৃতির
B) J-আকৃতির
C) সিগময়েড
D) সরলরৈখিক
20. What is the shape of the Exponential growth curve?
A) S-shaped
B) J-shaped
C) Sigmoid
D) Linear
উত্তর: B) J-আকৃতির
ব্যাখ্যা: যখন সম্পদ অঢেল থাকে তখন পপুলেশন দ্রুত বৃদ্ধি পায়।
Answer: B) J-shaped
Details: It occurs when resources are unlimited, showing rapid increase in population.
২১. ‘বিশ্ব পরিবেশ দিবস’ কবে পালিত হয়?
A) ২২শে এপ্রিল
B) ৫ই জুন
C) ১৬ই সেপ্টেম্বর
D) ১লা ডিসেম্বর
21. When is World Environment Day celebrated?
A) 22nd April
B) 5th June
C) 16th September
D) 1st December
উত্তর: B) ৫ই জুন
ব্যাখ্যা: ২২শে এপ্রিল হলো ‘বসুন্ধরা দিবস’ (Earth Day)। ১৬ই সেপ্টেম্বর ‘ওজন দিবস’।
Answer: B) 5th June
Details: It is celebrated annually to raise global awareness about environmental protection.
২২. হ্রদের উপরের স্তরের উষ্ণ জলকে কী বলা হয়?
A) হাইপোলিমনিয়ন
B) এপিলিমনিয়ন
C) থার্মোক্লাইন
D) কোনোটিই নয়
22. The upper warm layer of a lake is called?
A) Hypolimnion
B) Epilimnion
C) Thermocline
D) None of these
উত্তর: B) এপিলিমনিয়ন (Epilimnion)
Answer: B) Epilimnion
২৩. সি.এফ.সি. (CFC) গ্যাসের প্রধান উৎস কী?
A) গাড়ি
B) এসি ও রেফ্রিজারেটর
C) ইটের ভাটা
D) রান্নাঘর
23. What is the main source of CFC gases?
A) Vehicles
B) AC and Refrigerators
C) Brick kilns
D) Kitchens
উত্তর: B) এসি ও রেফ্রিজারেটর
Answer: B) AC and Refrigerators
২৪. জলজ অনুক্রম বা হাইড্রোসেরি (Hydrosere)-র প্রথম ধাপ কোনটি?
A) জলজ উদ্ভিদ
B) ফাইটোপ্ল্যাঙ্কটন
C) শৈবাল
D) ঘাস
24. What is the pioneer stage of a Hydrosere?
A) Aquatic plants
B) Phytoplankton
C) Algae
D) Grasses
উত্তর: B) ফাইটোপ্ল্যাঙ্কটন (এরাই প্রথম জলাশয়ে বংশবিস্তার করে)।
Answer: B) Phytoplankton
২৫. ভারতের প্রথম সংরক্ষিত বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি?
A) সুন্দরবন
B) নীলগিরি
C) নন্দা দেবী
D) মানস
25. Which is India’s first Biosphere Reserve?
A) Sundarbans
B) Nilgiri
C) Nanda Devi
D) Manas
উত্তর: B) নীলগিরি (১৯৮৬ সালে স্থাপিত)।
Answer: B) Nilgiri
Scroll to Top