ICDS 2026 – Arithmetic Practice Set 9
প্রশ্ন ১
মান নির্ণয় করো: √[১২ + √{১২ + √(১২ + … ∞)}]
A) ৩
B) ৪
C) ৫
D) ৬
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৪

সমাধান:

ধরি, x = √[১২ + √{১২ + √(১২ + … ∞)}]

বা, x = √(১২ + x)

উভয়পক্ষকে বর্গ করে পাই:

x = ১২ + x ⇒ x – x – ১২ = ০

বা, (x – ৪)(x + ৩) = ০

যেহেতু মানটি ঋণাত্মক হতে পারে না, তাই x = ৪।

সংক্ষিপ্ত ট্রিকস: ১২ সংখ্যাটিকে দুটি ক্রমিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলে পাই, ১২ = ৩ × ৪। যেহেতু শ্রেণীতে ‘+’ চিহ্ন আছে, তাই বড় সংখ্যাটি অর্থাৎ ৪ হবে উত্তর। (শ্রেণীতে ‘-‘ থাকলে ছোট সংখ্যাটি ৩ হতো উত্তর)।

প্রশ্ন ২
চার অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ৪, ৬, ৮ এবং ১০ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ থাকবে?
A) ১০২০
B) ১০৮২
C) ১১০২
D) ১০২২
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১০৮২

সমাধান:

৪, ৬, ৮ এবং ১০ এর ল.সা.গু = ১২০

চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ১০০০।

১০০০ কে ১২০ দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে ৪০ (১০০০ = ১২০ × ৮ + ৪০)।

১২০ দ্বারা বিভাজ্য চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ + (১২০ – ৪০) = ১০৮০।

যেহেতু প্রতি ক্ষেত্রে ২ ভাগশেষ রাখতে হবে, তাই নির্ণেয় সংখ্যাটি = ১০৮০ + ২ = ১০৮২।

প্রশ্ন ৩
যদি (A + B) এর ৩০% = (A – B) এর ৫০% হয়, তবে B, A-এর কত শতাংশ?
A) ২০%
B) ২৫%
C) ৩০%
D) ৪০%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২৫%

সমাধান:

শর্তানুসারে, (A + B) × ৩০% = (A – B) × ৫০%

বা, ৩(A + B) = ৫(A – B)

বা, ৩A + ৩B = ৫A – ৫B

বা, ৮B = ২A ⇒ A = ৪B

A-এর নিরিখে B-এর শতকরা হার = (B / A) × ১০০% = (B / ৪B) × ১০০% = ২৫%।

প্রশ্ন ৪
এক ক্রিকেটারের ১০টি ম্যাচের গড় রান ৩৮.৯। প্রথম ৬টি ম্যাচের গড় রান ৪২ হলে, শেষ ৪টি ম্যাচের গড় রান কত?
A) ৩৩.৫
B) ৩৪.২৫
C) ৩৫.৫
D) ৩৬.৭৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩৪.২৫

সমাধান:

১০টি ম্যাচের মোট রান = ১০ × ৩৮.৯ = ৩৮৯

প্রথম ৬টি ম্যাচের মোট রান = ৬ × ৪২ = ২৫২

শেষ ৪টি ম্যাচের মোট রান = ৩৮৯ – ২৫২ = ১৩৭

শেষ ৪টি ম্যাচের গড় রান = ১৩৭ / ৪ = ৩৪.২৫।

প্রশ্ন ৫
দুটি সংখ্যার অনুপাত ৩:৫। যদি প্রতিটি সংখ্যা থেকে ৯ বিয়োগ করা হয়, তবে নতুন অনুপাত হয় ১২:২৩। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
A) ২৭
B) ৩৩
C) ৪৯
D) ৫৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩৩

সমাধান:

ধরি, সংখ্যা দুটি যথাক্রমে ৩x এবং ৫x।

প্রশ্নানুসারে, (৩x – ৯) / (৫x – ৯) = ১২ / ২৩

বা, ২৩(৩x – ৯) = ১২(৫x – ৯)

বা, ৬৯x – ২০৭ = ৬০x – ১০৮

বা, ৯x = ২০৭ – ১০৮ = ৯৯ ⇒ x = ১১

ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩x = ৩ × ১১ = ৩৩।

প্রশ্ন ৬
৮০টি বলপেন ১৪০ টাকায় বিক্রি করায় এক খুচরা বিক্রেতার ৩০% ক্ষতি হলো। ৩০% লাভ করতে হলে ১০৪ টাকায় তাঁকে কতগুলি বলপেন বিক্রি করতে হবে?
A) ২৮টি
B) ৩২টি
C) ৩৬টি
D) ৪০টি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩২টি

সমাধান:

৮০টি বলপেনের বিক্রয়মূল্য = ১৪০ টাকা। ১টি বলপেনের বিক্রয়মূল্য = ১৪০ / ৮০ = ১.৭৫ টাকা।

যেহেতু ৩০% ক্ষতি হয়েছে, তাই ক্রয়মূল্য = ১.৭৫ / ০.৭ = ২.৫ টাকা।

৩০% লাভ করতে হলে ১টি বলপেনের বিক্রয়মূল্য হতে হবে = ২.৫ × ১.৩ = ৩.২৫ টাকা।

১০৪ টাকায় প্রাপ্ত বলপেনের সংখ্যা = ১০৪ / ৩.২৫ = ৩২টি।

প্রশ্ন ৭
এক ব্যক্তি ৫০০০ টাকা দুটি অংশে ভাগ করে যথাক্রমে বার্ষিক ৪% এবং ৫% সরল সুদে বিনিয়োগ করলেন। বছরের শেষে তিনি মোট ২২০ টাকা সুদ পেলে, ৪% হারে কত টাকা বিনিয়োগ করেছিলেন?
A) ২০০০ টাকা
B) ২৫০০ টাকা
C) ৩০০০ টাকা
D) ৩৫০০ টাকা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৩০০০ টাকা

সমাধান:

ধরি, ৪% হারে বিনিয়োগ করেছিলেন x টাকা।

সুতরাং, ৫% হারে বিনিয়োগ করেছিলেন (৫০০০ – x) টাকা।

প্রশ্নানুসারে, (x × ৪ × ১)/১০০ + [ (৫০০০ – x) × ৫ × ১ ]/১০০ = ২২০

বা, ৪x + ২৫,০০০ – ৫x = ২২,০০০

বা, -x = ২২,০০০ – ২৫,০০০ = -৩০০০ ⇒ x = ৩০০০ টাকা।

প্রশ্ন ৮
A একটি কাজ ২৫ দিনে এবং B তা ২০ দিনে করতে পারে। তারা একসঙ্গে ৫ দিন কাজ করার পর A চলে গেল। বাকি কাজ শেষ করতে B-এর আর কত দিন লাগবে?
A) ৯ দিনে
B) ১০ দিনে
C) ১১ দিনে
D) ১২ দিনে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১১ দিনে

সমাধান:

A ও B একত্রে ১ দিনে করে = ২৫ + ২০ = ৪ + ৫১০০ = ১০০ অংশ

৫ দিনে তারা মোট কাজ করে = ৫ × ১০০ = ২০ অংশ

বাকি কাজ = ১ – ২০ = ১১২০ অংশ

B একা বাকি কাজ শেষ করবে = ১১২০ / ২০ = ১১ দিনে।

প্রশ্ন ৯
একটি গাড়ি মোট দূরত্বের প্রথম অর্ধেক অংশ ঘণ্টায় ৫০ কিমি বেগে এবং বাকি অর্ধেক অংশ ঘণ্টায় ৪০ কিমি বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে গাড়িটির গড় গতিবেগ কত?
A) ৪৪ কিমি/ঘণ্টা
B) ৪৪ কিমি/ঘণ্টা
C) ৪৪ কিমি/ঘণ্টা
D) ৪৫ কিমি/ঘণ্টা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৪৪ কিমি/ঘণ্টা

সমাধান:

সমান দুই দূরত্বের ক্ষেত্রে গড় গতিবেগের সূত্র = ২xyx + y

গড় গতিবেগ = (২ × ৫০ × ৪০) / (৫০ + ৪০)

= ৪০০০ / ৯০ = ৪০০ = ৪৪ কিমি/ঘণ্টা।

প্রশ্ন ১০
১০০ থেকে ৩০০ এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা ১১ দ্বারা সম্পূর্ণ বিভাজ্য?
A) ১৭টি
B) ১৮টি
C) ১৯টি
D) ২০টি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১৮টি

সমাধান:

১০০ এর পরবর্তী প্রথম ১১ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো ১১০ (যা ১১ × ১০)।

৩০০ এর ঠিক পূর্ববর্তী ১১ দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো ২৯৭ (যা ১১ × ২৭)।

পদসংখ্যা (n) = শেষ পদের গুণিতক – প্রথম পদের গুণিতক + ১

মোট সংখ্যা = ২৭ – ১০ + ১ = ১৮টি।

প্রশ্ন ১১
স্থির জলে এক ব্যক্তির গতিবেগ ঘণ্টায় ৯ কিমি এবং স্রোতের বেগ ঘণ্টায় ৩ কিমি। কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের প্রতিকূলে প্রয়োজনীয় সময় ও অনুকূলে প্রয়োজনীয় সময়ের অনুপাত কত?
A) ২:১
B) ৩:১
C) ৩:২
D) ৪:৩
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ২:১

সমাধান:

অনুকূলে বেগ = ৯ + ৩ = ১২ কিমি/ঘণ্টা।

প্রতিকূলে বেগ = ৯ – ৩ = ৬ কিমি/ঘণ্টা।

যেহেতু দূরত্ব নির্দিষ্ট বা সমান, তাই সময়ের অনুপাত গতিবেগের অনুপাতের ব্যস্তানুপাতিক হবে।

প্রতিকূলের সময় : অনুকূলের সময় = অনুকূলের বেগ : প্রতিকূলের বেগ

= ১২ : ৬ = ২ : ১।

প্রশ্ন ১২
একটি গোলকের ব্যাসার্ধ ১০% হ্রাস করা হলে, গোলকটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে?
A) ১০%
B) ১৯%
C) ২০%
D) ২১%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১৯%

সমাধান:

গোলকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র = ৪πr

ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের (r × r) সাথে সমানুপাতিক।

সাকসেসিভ হ্রাস সূত্র অনুযায়ী: -১০ – ১০ + (-১০ × -১০)১০০ = -২০ + ১ = -১৯%।

অতএব বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ১৯% হ্রাস পাবে।

প্রশ্ন ১৩
৮ জন ব্যক্তির গড় বয়স ২ বছর বৃদ্ধি পায় যখন তাঁদের মধ্যে ২১ বছর এবং ২৩ বছর বয়সী দুজনের পরিবর্তে দুজন নতুন ব্যক্তি দলে যোগ দেন। নতুন ব্যক্তি দুজনের গড় বয়স কত?
A) ২৮ বছর
B) ৩০ বছর
C) ৩২ বছর
D) ৩৫ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩০ বছর

সমাধান:

৮ জনের গড় বয়স ২ বছর বাড়ায় মোট বয়স বৃদ্ধি পায় = ৮ × ২ = ১৬ বছর।

নতুন ব্যক্তি দুজনের মোট বয়স = চলে যাওয়া দুজনের বয়স + মোট বৃদ্ধি

= (২১ + ২৩) + ১৬ = ৪৪ + ১৬ = ৬০ বছর।

নতুন ব্যক্তি দুজনের গড় বয়স = ৬০ / ২ = ৩০ বছর।

প্রশ্ন ১৪
A, B এবং C যৌথভাবে একটি ব্যবসায় বিনিয়োগ করে। A মোট মূলধনের অংশ, B মোট মূলধনের অংশ এবং C বাকি অংশ বিনিয়োগ করে। বছরের শেষে মোট ১২,০০০ টাকা লাভ হলে C-এর লভ্যাংশ কত?
A) ৩০০০ টাকা
B) ৪০০০ টাকা
C) ৫০০০ টাকা
D) ৬০০০ টাকা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৫০০০ টাকা

সমাধান:

A-এর অংশ = , B-এর অংশ =

C-এর মূলধনের অংশ = ১ – ( + ) = ১ – ১২ = ১২ অংশ।

বিনিয়োগের অনুপাত অনুযায়ী C-এর লভ্যাংশ = ১২,০০০ × ১২ = ৫০০০ টাকা।

প্রশ্ন ১৫
A এবং B দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে ১২ মিনিট ও ১৫ মিনিটে পূর্ণ করে। একটি নিকাশী নল C খোলা থাকলে তিনটি নল একত্রে চৌবাচ্চাটি ২০ মিনিটে পূর্ণ করে। C নলটি একা কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারবে?
A) ৮ মিনিট
B) ১০ মিনিট
C) ১২ মিনিট
D) ১৫ মিনিট
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১০ মিনিট

সমাধান:

তিনটি নল একত্রে ১ মিনিটে করে = ২০ অংশ

C নলের খালী করার হার = (A + B নলের হার) – (তিনটি নলের হার)

= (১২ + ১৫) – ২০

= ৫ + ৪ – ৩৬০ = ৬০ = ১০ অংশ

অতএব, C নলটি একা ১০ মিনিটে পূর্ণ চৌবাচ্চাটি খালি করতে পারবে।

প্রশ্ন ১৬
A এবং B এর বর্তমান বয়সের অনুপাত ৫:৭। আজ থেকে ৬ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৩:৪। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত বছর?
A) ৮ বছর
B) ১০ বছর
C) ১২ বছর
D) ১৪ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১২ বছর

সমাধান:

ধরি, বর্তমান বয়স যথাক্রমে ৫x এবং ৭x।

৬ বছর পর তাদের বয়স হবে যথাক্রমে (৫x + ৬) এবং (৭x + ৬)।

প্রশ্নানুসারে, (৫x + ৬) / (৭x + ৬) = ৩ / ৪

বা, ৪(৫x + ৬) = ৩(৭x + ৬)

বা, ২০x + ২৪ = ২১x + ১৮ ⇒ x = ৬

বর্তমান বয়স যথাক্রমে: A = ৩০ বছর, B = ৪২ বছর।

বয়সের পার্থক্য = ৪২ – ৩০ = ১২ বছর।

প্রশ্ন ১৭
মান নির্ণয় করো: (০.৯৮) + ৩ × ০.৯৮ × ০.০২ + (০.০২)
A) ০.৯৮
B) ১.০২
C) ১
D) ১.০৪
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১

সমাধান:

ধরি, a = ০.৯৮ এবং b = ০.০২

এখানে, a + b = ০.৯৮ + ০.০২ = ১

প্রদত্ত রাশিটি = a + ৩ab + b

যেহেতু (a + b) = ১, তাই রাশিটিকে লিখতে পারি: a + ৩ab(a + b) + b

এটি ঘনফলের সূত্র অনুযায়ী = (a + b) = (১) = ১।

প্রশ্ন ১৮
এক ব্যক্তি ২০% লাভে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটির বিক্রয়মূল্য ২০ টাকা কমিয়ে দেন, তবে তাঁর লাভ হয় ১০%। দ্রব্যটির ক্রয়মূল্য কত ছিল?
A) ১৫০ টাকা
B) ২০০ টাকা
C) ২৫০ টাকা
D) ৩০০ টাকা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২০০ টাকা

সমাধান:

উভয় ক্ষেত্রে লাভের হরের শতকরা পার্থক্য = ২০% – ১০% = ১০%

এই ১০% পার্থক্য হলো কমানো বিক্রয়মূল্যের সমান অর্থাৎ ২০ টাকা।

১০% = ২০ টাকা

১০০% (ক্রয়মূল্য) = ২০০ টাকা।

প্রশ্ন ১৯
বিপরীত অভিমুখে ধাবমান দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ৩৬ কিমি এবং ৪৫ কিমি। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য ১২০ মিটার হলে, অপর ট্রেনটির দৈর্ঘ্য কত?
A) ১৩০ মিটার
B) ১৫০ মিটার
C) ১৭০ মিটার
D) ২০০ মিটার
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১৫০ মিটার

সমাধান:

বিপরীত অভিমুখে আপেক্ষিক বেগ = ৩৬ + ৪৫ = ৮১ কিমি/ঘণ্টা।

মিটার/সেকেন্ডে রূপান্তর = ৮১ × ১৮ = ২২.৫ মিটার/সেকেন্ড।

১২ সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব (দুই ট্রেনের মোট দৈর্ঘ্য) = ২২.৫ × ১২ = ২৭০ মিটার।

অপর ট্রেনটির দৈর্ঘ্য = ২৭০ – ১২০ = ১৫০ মিটার।

প্রশ্ন ২০
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
A) ২৫ বর্গ সেমি
B) ৫০ বর্গ সেমি
C) ৭৫ বর্গ সেমি
D) ১০০ বর্গ সেমি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৫০ বর্গ সেমি

সমাধান:

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:

ক্ষেত্রফল = (কর্ণ)

ক্ষেত্রফল = ১০ = ১০০ = ৫০ বর্গ সেমি।

Scroll to Top