ICDS 2026 – Arithmetic Practice Set
প্রশ্ন ১
+ ১১ + ১১১ + ১১১১ = কত?
A) ১২৩৬
B) ১২৩৪
C) ১২df
D) ১২৩২
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ১২৩৬

সমাধান:

আমরা ভগ্নাংশের পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ আলাদা করে যোগ করতে পারি।

= (১ + ১১ + ১১১ + ১১১১) + ( + + + )

= ১২৩৪ + (০.৫ + ০.৫ + ০.৫ + ০.৫)

= ১২৩৪ + ২ = ১২৩৬

প্রশ্ন ২
দুটি সংখ্যার গ.সা.গু এবং ল.সা.গু যথাক্রমে ১২ এবং ৭২। একটি সংখ্যা ২৪ হলে, অপর সংখ্যাটি কত?
A) ১৮
B) ৩৬
C) ৪৮
D) ৭২
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩৬

সমাধান:

আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির গ.সা.গু × ল.সা.গু

অতএব, প্রথম সংখ্যা × অপর সংখ্যা = গ.সা.গু × ল.সা.গু

২৪ × অপর সংখ্যা = ১২ × ৭২

অপর সংখ্যা = (১২ × ৭২) / ২৪ = ৩৬

প্রশ্ন ৩
একটি পরীক্ষায় পাস নম্বর ৩৬%। এক ছাত্র ১৯০ নম্বর পেয়ে ২৬ নম্বরের জন্য ফেল করল। পরীক্ষায় মোট নম্বর কত ছিল?
A) ৫০০
B) ৫৫০
C) ৬০০
D) ৬৫০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৬০০

সমাধান:

ছাত্রটি ১৯০ নম্বর পেয়েছে এবং ২৬ নম্বরের জন্য ফেল করেছে।

সুতরাং, পরীক্ষায় পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর = ১৯০ + ২৬ = ২১৬

শর্তানুসারে, ৩৬% = ২১৬

১% = ২১৬ / ৩৬ = ৬

১০০% (মোট নম্বর) = ৬ × ১০০ = ৬০০

প্রশ্ন ৪
A এবং B এর বর্তমান বয়সের অনুপাত ৪:৫। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫:৬। A এর বর্তমান বয়স কত?
A) ১৫ বছর
B) ২০ বছর
C) ২৫ বছর
D) ৩০ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২০ বছর

সমাধান:

ধরি, A এর বর্তমান বয়স = ৪x এবং B এর বর্তমান বয়স = ৫x

৫ বছর পর তাদের বয়স হবে যথাক্রমে (৪x + ৫) এবং (৫x + ৫)

প্রশ্নানুসারে, (৪x + ৫) / (৫x + ৫) = ৫ / ৬

বা, ২৪x + ৩০ = ২৫x + ২৫

বা, ২৫x – ২৪x = ৩০ – ২৫

বা, x = ৫

অতএব, A এর বর্তমান বয়স = ৪ × ৫ = ২০ বছর।

প্রশ্ন ৫
এক ব্যক্তি ১০ টাকায় ১১টি লেবু কিনে, ১১ টাকায় ১০টি লেবু বিক্রি করলেন। তাঁর শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
A) ২১% লাভ
B) ২১% ক্ষতি
C) ১১% লাভ
D) ১০% ক্ষতি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ২১% লাভ

সমাধান:

ধরি, মোট লেবুর সংখ্যা ১১ এবং ১০ এর ল.সা.গু = ১১০টি।

১১০টি লেবুর ক্রয়মূল্য = (১০ / ১১) × ১১০ = ১০০ টাকা।

১১০টি লেবুর বিক্রয়মূল্য = (১১ / ১০) × ১১০ = ১২১ টাকা।

লাভ = ১২১ – ১০০ = ২১ টাকা।

শতকরা লাভ = (২১ / ১০০) × ১০০% = ২১%।

প্রশ্ন ৬
৩টি সংখ্যার গড় ৩০। আরও একটি সংখ্যা যুক্ত করা হলে সংখ্যাগুলির গড় হয় ৪০। নতুন সংখ্যাটি কত?
A) ৫০
B) ৬০
C) ৭০
D) ৮০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৭০

সমাধান:

৩টি সংখ্যার মোট সমষ্টি = ৩ × ৩০ = ৯০

৪টি সংখ্যার মোট সমষ্টি = ৪ × ৪০ = ১৬০

অতএব, নতুন সংখ্যাটি = ১৬০ – ৯০ = ৭০

প্রশ্ন ৭
A একটি কাজ ১২ দিনে এবং B সেই কাজটি ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার কত দিনে কাজটি শেষ করবে?
A) ৬ দিনে
B) ৮ দিনে
C) ১০ দিনে
D) ১২ দিনে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৮ দিনে

সমাধান:

A ১ দিনে করে কাজটির ১২ অংশ।

B ১ দিনে করে কাজটির ২৪ অংশ।

তারা একত্রে ১ দিনে করে = ১২ + ২৪ = ২ + ১২৪ = ২৪ = অংশ।

অতএব, সম্পূর্ণ কাজটি করতে সময় লাগবে ৮ দিন।

প্রশ্ন ৮
১২০ মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ১৫ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
A) ২৪ কিমি
B) ২৮.৮ কিমি
C) ৩২.৫ কিমি
D) ৩৬ কিমি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২৮.৮ কিমি

সমাধান:

দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করার অর্থ ট্রেনটির নিজের দৈর্ঘ্য অতিক্রম করা।

গতিবেগ = দূরত্ব / সময় = ১২০ / ১৫ = ৮ মিটার/সেকেন্ড।

মিটার/সেকেন্ড থেকে কিমি/ঘণ্টায় রূপান্তর করতে ১৮ দিয়ে গুণ করতে হয়।

গতিবেগ = ৮ × ১৮ = ১৪৪ / ৫ = ২৮.৮ কিমি/ঘণ্টা।

প্রশ্ন ৯
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ৬, ৭ এবং ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে?
A) ৪২৩
B) ৮৪৩
C) ৪৪৩
D) ৮৪৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৮৪৩

সমাধান:

প্রথমে ৫, ৬, ৭ এবং ৮ এর ল.সা.গু নির্ণয় করতে হবে।

৫, ৬, ৭, ৮ এর ল.সা.গু = ৮৪০

যেহেতু প্রতি ক্ষেত্রে ৩ অবশিষ্ট থাকবে, তাই নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = (ল.সা.গু + ৩)

নির্ণেয় সংখ্যা = ৮৪০ + ৩ = ৮৪৩।

প্রশ্ন ১০
নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
A)
B)
C) ১১
D) ১১১৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: D) ১১১৫

সমাধান:

ভগ্নাংশগুলোকে দশমিকে রূপান্তর করে পাই:

A) = ০.৬৬৬…

B) = ০.৬০০

C) ১১ = ০.৭২৭…

D) ১১১৫ = ০.৭৩৩…

তুলনা করে দেখা যাচ্ছে ০.৭৩৩… সবচেয়ে বড়। অতএব ১১১৫ বৃহত্তম ভগ্নাংশ।

প্রশ্ন ১১
বার্ষিক ৫% সরল সুদের হারে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে?
A) ১০ বছরে
B) ১৫ বছরে
C) ২০ বছরে
D) ২৫ বছরে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২০ বছরে

সমাধান:

ধরি, আসল (P) = ১০০ টাকা।

আসল দ্বিগুণ হলে সুদ-আসল হবে ২০০ টাকা। অর্থাৎ মোট সুদ (I) = ২০০ – ১০০ = ১০০ টাকা।

সুদের হার (R) = ৫%

আমরা জানি, I = (P × R × T) / ১০০

বা, ১০০ = (১০০ × ৫ × T) / ১০০

বা, ৫ × T = ১০০

বা, T = ২০ বছর।

প্রশ্ন ১২
একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত ৫:২। যদি মিশ্রণে আরও ৪ লিটার জল মেশানো হয়, তবে দুধ ও জলের অনুপাত হয় ৫:৩। মিশ্রণে দুধের পরিমাণ কত?
A) ২০ লিটার
B) ১৫ লিটার
C) ১০ লিটার
D) ২৫ লিটার
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ২০ লিটার

সমাধান:

ধরি, দুধের পরিমাণ ৫x লিটার এবং জলের পরিমাণ ২x লিটার।

জল মেশানোর পর নতুন পরিমাণ হয় = (২x + ৪) লিটার।

প্রশ্নানুসারে, ৫x / (২x + ৪) = ৫ / ৩

বা, ১৫x = ১০x + ২০

বা, ৫x = ২০

এখানে ৫x হলো দুধের পরিমাণ। সুতরাং, মিশ্রণে দুধের পরিমাণ ২০ লিটার।

প্রশ্ন ১৩
কোনো একটি দ্রব্যের বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের অংশ হলে, শতকরা লাভের হার কত?
A) ২০%
B) ২৫%
C) ৩৩%
D) ৩০%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৩৩%

সমাধান:

ধরি, ক্রয়মূল্য (CP) = ৩ টাকা।

বিক্রয়মূল্য (SP) = ৩ এর অংশ = ৪ টাকা।

লাভ = ৪ – ৩ = ১ টাকা।

শতকরা লাভ = (১ / ৩) × ১০০% = ৩৩%

প্রশ্ন ১৪
একটি চৌবাচ্চা A নল দিয়ে ২০ মিনিটে এবং B নল দিয়ে ৩০ মিনিটে জলপূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?
A) ১০ মিনিট
B) ১২ মিনিট
C) ১৫ মিনিট
D) ১৮ মিনিট
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১২ মিনিট

সমাধান:

চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময় = (A × B) / (A + B)

সময় = (২০ × ৩০) / (২০ + ৩০)

= ৬০০ / ৫০ = ১২ মিনিট।

প্রশ্ন ১৫
এক ব্যক্তি স্রোতের অনুকূলে ১৫ কিমি/ঘণ্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে ৯ কিমি/ঘণ্টা বেগে নৌকা চালাতে পারেন। স্থির জলে নৌকার বেগ কত?
A) ১১ কিমি/ঘণ্টা
B) ১২ কিমি/ঘণ্টা
C) ৩ কিমি/ঘণ্টা
D) ১০ কিমি/ঘণ্টা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১২ কিমি/ঘণ্টা

সমাধান:

আমরা জানি,

স্থির জলে নৌকার বেগ = (স্রোতের অনুকূলে বেগ + স্রোতের প্রতিকূলে বেগ) / ২

বেগ = (১৫ + ৯) / ২ = ২৪ / ২ = ১২ কিমি/ঘণ্টা।

প্রশ্ন ১৬
যদি A এর আয় B এর আয়ের চেয়ে ২৫% বেশি হয়, তবে B এর আয় A এর আয়ের চেয়ে শতকরা কত কম?
A) ১৫%
B) ২০%
C) ২৫%
D) ৩০%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২০%

সমাধান:

ধরি, B এর আয় = ১০০ টাকা।

অতএব, A এর আয় = ১২৫ টাকা।

B এর আয় A এর চেয়ে কম = ১২৫ – ১০০ = ২৫ টাকা।

শতকরা কম = (২৫ / ১২৫) × ১০০% = (১ / ৫) × ১০০% = ২০%।

প্রশ্ন ১৭
পরপর দুটি ছাড় ১০% এবং ২০% এর সমতুল্য একক ছাড় কত?
A) ৩০%
B) ২৮%
C) ২৬%
D) ২৫%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২৮%

সমাধান:

ধরি, প্রাথমিক মূল্য = ১০০ টাকা।

১০% ছাড়ের পর মূল্য = ৯০ টাকা।

পরবর্তী ২০% ছাড় হবে ৯০ টাকার ওপর = ৯০ এর ২০% = ১৮ টাকা।

মোট ছাড় = ১০ + ১৮ = ২৮ টাকা।

অতএব, সমতুল্য একক ছাড় = ২৮%।

বিকল্প সূত্র: (x + y – xy/100)% = (১০ + ২০ – ২০০/১০০)% = ২৮%।

প্রশ্ন ১৮
প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
A) ২১০
B) ২০০
C) ১৯০
D) ২২০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ২১০

সমাধান:

প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র = n(n + ১)

এখানে n = ২০

সমষ্টি = [২০ × (২০ + ১)] / ২

= ১০ × ২১ = ২১০।

প্রশ্ন ১৯
একটি ব্যাগে ১ টাকা, ৫০ পয়সা ও ২৫ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ৫:৬:৮। ব্যাগে মোট ২৪০ টাকা থাকলে, ২৫ পয়সার মুদ্রার সংখ্যা কত?
A) ১৯২টি
B) ১২০টি
C) ১৪৪টি
D) ৯৬টি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ১৯২টি

সমাধান:

ধরি, মুদ্রাগুলির সংখ্যা যথাক্রমে ৫x, ৬x এবং ৮x।

মূল্যের পরিমাপে প্রকাশ করলে পাই:

১ টাকার মূল্য = ৫x টাকা

৫০ পয়সার মূল্য = ৬x / ২ = ৩x টাকা

২৫ পয়সার মূল্য = ৮x / ৪ = ২x টাকা

মোট মূল্য = ৫x + ৩x + ২x = ১০x টাকা।

প্রশ্নানুসারে, ১০x = ২৪০ ⇒ x = ২৪।

২৫ পয়সার মুদ্রার সংখ্যা = ৮x = ৮ × ২৪ = ১৯২টি।

প্রশ্ন ২০
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ ১০% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে?
A) কোনো পরিবর্তন হবে না
B) ১% বৃদ্ধি পাবে
C) ১% হ্রাস পাবে
D) ২% হ্রাস পাবে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১% হ্রাস পাবে

সমাধান:

ক্ষেত্রফল পরিবর্তনের সুত্র: (x + y + xy১০০)%

এখানে, দৈর্ঘ্য বৃদ্ধি x = +১০, প্রস্থ হ্রাস y = -১০

পরিবর্তন = (১০ – ১০ – ১০ × ১০১০০)%

= (০ – ১)% = -১%

ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে ক্ষেত্রফল ১% হ্রাস পাবে।

Scroll to Top