WB PSC Miscellaneous – Arithmetic Practice Set 7
১. (১২)৫৫ × (১৫)১১-এর মৌলিক উৎপাদকের (prime factors) মোট সংখ্যা কত?
A) ৬৬
B) ৮৭
C) ১৮৭
D) ১৭৬
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ১৮৭

সমাধান:
প্রথমে যৌগিক সংখ্যাগুলিকে তাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে:
১২ = ২ × ৩ এবং ১৫ = ৩ × ৫।
অতএব, (১২)৫৫ × (১৫)১১ = (২ × ৩)৫৫ × (৩ × ৫)১১
= ২১১০ × ৩৫৫ × ৩১১ × ৫১১
= ২১১০ × ৩৬৬ × ৫১১
মৌলিক উৎপাদকের মোট সংখ্যা = ঘাতগুলির সমষ্টি
= ১১০ + ৬৬ + ১১ = ১৮৭।

২. ৮ জন পুরুষের গড় বয়স ২ বছর বৃদ্ধি পায় যখন তাঁদের মধ্যে ২১ বছর এবং ২৩ বছর বয়সের দু-জন পুরুষের পরিবর্তে নতুন দু-জন পুরুষকে অন্তর্ভুক্ত করা হয়। নতুন আসা দু-জন পুরুষের গড় বয়স কত বছর?
A) ২৮ বছর
B) ৩০ বছর
C) ৩২ বছর
D) ২৬ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩০ বছর

সমাধান:
৮ জন পুরুষের গড় বয়স ২ বছর বৃদ্ধি পাওয়ার অর্থ, মোট বয়সের বৃদ্ধি = ৮ × ২ = ১৬ বছর।
প্রতিস্থাপিত দু-জনের মোট বয়স = ২১ + ২৩ = ৪৪ বছর।
নতুন দু-জন পুরুষের মোট বয়স = প্রতিস্থাপিতদের বয়স + মোট বয়স বৃদ্ধি
= ৪৪ + ১৬ = ৬০ বছর।
নতুন দু-জনের গড় বয়স = ৬০ = ৩০ বছর।

৩. একটি পরীক্ষায় ৩৫% পরীক্ষার্থী হিন্দিতে, ৪৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ২০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছিল?
A) ৩০%
B) ৪০%
C) ৫০%
D) ২৫%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৪০%

সমাধান:
ভেdiagram বা সেট তত্ত্বের নিয়ম অনুযায়ী:
শুধুমাত্র হিন্দিতে ফেল করে = ৩৫% – ২০% = ১৫%।
শুধুমাত্র ইংরেজিতে ফেল করে = ৪৫% – ২০% = ২৫%।
কমপক্ষে একটি বা উভয় বিষয়ে ফেল করে = ১৫% (শুধু হিন্দি) + ২৫% (শুধু ইংরেজি) + ২০% (উভয় বিষয়) = ৬০%।
অতএব, উভয় বিষয়ে পাস করেছিল = ১০০% – ৬০% = ৪০%।

৪. এক ব্যবসায়ী তাঁর উৎপাদিত দ্রব্যের মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৩০% বাড়িয়ে ধার্য করেন এবং বিক্রয়ের সময় ধার্যমূল্যের ওপর ১৫% ছাড় দেন। তাঁর শতকরা লাভ কত?
A) ১০%
B) ১০.৫%
C) ১২%
D) ১১.৫%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১০.৫%

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা।
অতএব, ধার্যমূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা।
ছাড়ের পরিমাণ = ১৩০ এর ১৫% = ১৩0 × ১৫১০০ = ১৯.৫ টাকা।
বিক্রয়মূল্য = ১৩০ – ১৯.৫ = ১১০.৫ টাকা।
শতকরা লাভ = ১১০.৫ – ১০০ = ১০.৫%।
(বিকল্প পদ্ধতি: কার্যকরী লাভ = ৩০ – ১৫ – ৩০ × ১৫১০০ = ১৫ – ৪.৫ = ১০.৫%)।

৫. বার্ষিক ৫% সরল সুদের হারে কত বছরে কোনো আসল সুদে-আসলে ৩ গুণ হবে?
A) ২০ বছর
B) ৩০ বছর
C) ৪০ বছর
D) ৫০ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ৪০ বছর

সমাধান:
ধরি, আসল = P টাকা।
সুদে-আসলে ৩ গুণ হলে, সুদ (I) = ৩P – P = ২P টাকা।
সুদের হার (r) = ৫%।
আমরা জানি, I = P × r × t১০০
বা, ২P = P × ৫ × t১০০
বা, ২ = ৫t১০০
বা, ৫t = ২০০
বা, t = ৪০ বছর।

৬. ১৬,০০০ টাকার বার্ষিক ২০% সুদের হারে ১ বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, যদি সুদ প্রতি ৬ মাস অন্তর (compounded half-yearly) দেওয়া হয়?
A) ৩,২০০ টাকা
B) ৩,৩৬০ টাকা
C) ৩,৫০০ টাকা
D) ৩,৪০০ টাকা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৩,৩৬০ টাকা

সমাধান:
ষাণ্মাসিক সুদের ক্ষেত্রে কার্যকরী সুদের হার (r) = ২০% = ১০% প্রতি পর্ব।
১ বছরে সুদের পর্ব সংখ্যা (n) = ২।
সুদ-আসল (A) = ১৬০০০ × [ ১ + ১০১০০ ] = ১৬০০০ × ১২১১০০ = ১৯,৩৬০ টাকা।
চক্রবৃদ্ধি সুদ = ১৯,৩৬০ – ১৬,০০০ = ৩,৩৬০ টাকা।

৭. ২ জন পুরুষ এবং ৩ জন বালক একটি কাজ ১০ দিনে সম্পন্ন করতে পারে, যেখানে ৩ জন পুরুষ এবং ২ জন বালক একই কাজ ৮ দিনে করতে পারে। ২ জন পুরুষ এবং ১ জন বালক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
A) ১০ দিনে
B) ১২ দিনে
C) ১৫ দিনে
D) ৮ দিনে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১২ দিনে

সমাধান:
ধরি, পুরুষ = M এবং বালক = B।
প্রশ্নানুসারে, ১০(২M + ৩B) = ৮(৩M + ২B)
বা, ২০M + ৩০B = ২৪M + ১৬B
বা, ১৪B = ৪M => ২M = ৭B।
মোট কাজ বালকের এককে হিসাব করে পাই = ১০(২M + ৩B) = ১০(৭B + ৩B) = ১০০B।
২ জন পুরুষ + ১ জন বালক = ৭ জন বালক + ১ জন বালক = ৮ জন বালক।
৮ জন বালকের সময় লাগবে = ১০০ = ১২.৫ দিন = ১২ দিন।

৮. একটি চৌবাচ্চা পূর্ণ করতে একটি পাইপের কার্যক্ষমতা অন্য একটি পাইপের চেয়ে ৩ গুণ বেশি। যদি পাইপ দুটি একত্রে খালি চৌবাচ্চাটি ৩৬ মিনিটে পূর্ণ করতে পারে, তবে ধীরগতির পাইপটি একা কত মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে?
A) ১৪৪ মিনিটে
B) ১০৮ মিনিটে
C) ৭২ মিনিটে
D) ১৬০ মিনিটে
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ১৪৪ মিনিটে

সমাধান:
ধরি, ধীরগতির পাইপের ক্ষমতা = ১ ইউনিট/মিনিট।
অতএব, দ্রুতগতির পাইপের ক্ষমতা = ৩ ইউনিট/মিনিট।
উভয় পাইপের সম্মিলিত ক্ষমতা = ৩ + ১ = ৪ ইউনিট/মিনিট।
৩৬ মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হয়, অর্থাৎ চৌবাচ্চার ধারণক্ষমতা = ৩৬ × ৪ = ১৪৪ ইউনিট।
ধীরগতির পাইপটির একা সময় লাগবে = ১৪৪ = ১৪৪ মিনিট।

৯. এক ব্যক্তি তাঁর মোট যাত্রাপথের অংশ ৪০ কিমি/ঘণ্টা বেগে, অংশ ৩০ কিমি/ঘণ্টা বেগে এবং অবশিষ্টাংশ ১৫ কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করেন। সমগ্র যাত্রাপথে তাঁর গড় গতিবেগ কত ছিল?
A) ২০ কিমি/ঘণ্টা
B) ২২ কিমি/ঘণ্টা
C) ২৪ কিমি/ঘণ্টা
D) ২৫ কিমি/ঘণ্টা
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: C) ২৪ কিমি/ঘণ্টা

সমাধান:
ধরি, মোট যাত্রাপথ = ৩d কিমি।
অতএব, প্রতিটি ভাগের দূরত্ব = d কিমি।
মোট সময় = [ d৪০ + d৩০ + d১৫ ] ঘণ্টা = [ ৩d + ৪d + ৮d১২০ ] = ১৫d১২০ = d ঘণ্টা।
গড় গতিবেগ = মোট দূরত্বমোট সময় = ৩dd/৮ = ২৪ কিমি/ঘণ্টা।

১০. ১৪০ মিটার এবং ১৬০ মিটার দীর্ঘ দুটি ট্রেন বিপরীত অভিমুখে যথাক্রমে ৬০ কিমি/ঘণ্টা এবং ৪০ কিমি/ঘণ্টা বেগে চলছে। ট্রেন দুটি পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে?
A) ১০ সেকেন্ড
B) ১০.৮ সেকেন্ড
C) ১২ সেকেন্ড
D) ৯.৬ সেকেন্ড
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ১০.৮ সেকেন্ড

সমাধান:
পরস্পরকে অতিক্রম করতে মোট অতিক্রান্ত দূরত্ব = ১৪০ + ১৬০ = ৩০০ মিটার।
বিপরীত অভিমুখে আপেক্ষিক গতিবেগ = ৬০ + ৪০ = ১০০ কিমি/ঘণ্টা = ১০০ × ১৮ = ২৫০ মি/সেকেন্ড।
প্রয়োজনীয় সময় = ৩০০২৫০/৯ = ৩০০ × ৯২৫০ = ৫৪ = ১০.৮ সেকেন্ড।

১১. স্থির জলে একটি নৌকার গতিবেগ ১৫ কিমি/ঘণ্টা এবং স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা। নৌকাটি স্রোতের অনুকূলে ১২ মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে?
A) ৩.৬ কিমি
B) ৪ কিমি
C) ৩ কিমি
D) ৪.২ কিমি
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ৩.৬ কিমি

সমাধান:
স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ১৫ + ৩ = ১৮ কিমি/ঘণ্টা।
সময় = ১২ মিনিট = ১২৬০ ঘণ্টা = ঘণ্টা।
অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ × সময় = ১৮ × = ৩.৬ কিমি।

১২. ৪০০ গ্রাম ওজনের একটি মিশ্র ধাতুতে দস্তা ও তামার অনুপাত ৫ : ৩। দস্তা ও তামার অনুপাত ৫ : ৪ করতে হলে ওই মিশ্র ধাতুতে আর কত গ্রাম তামা যোগ করতে হবে?
A) ৪০ গ্রাম
B) ৫০ গ্রাম
C) ৬০ গ্রাম
D) ৪৫ গ্রাম
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৫০ গ্রাম

সমাধান:
অনুপাতের সমষ্টি = ৫ + ৩ = ৮ অংশ।
৮ অংশ = ৪০০ গ্রাম => ১ অংশ = ৫০ গ্রাম।
দস্তার পরিমাণ = ৫ × ৫০ = ২৫০ গ্রাম।
তামার পরিমাণ = ৩ × ৫০ = ১৫০ গ্রাম।
নতুন অনুপাত হবে ৫ : ৪। যেহেতু দস্তার কোনো পরিবর্তন হয়নি, দস্তা ২৫০ গ্রামই থাকবে (যা ৫ অংশের সমান)।
নতুন তামার পরিমাণ হতে হবে ৪ অংশ = ৪ × ৫০ = ২০০ গ্রাম।
যোগ করতে হবে তামা = ২০০ – ১৫০ = ৫০ গ্রাম।

১৩. A একটি ব্যবসায় ৫০,০০০ টাকা নিয়ে শুরু করেন। কিছু মাস পর B ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসায় যোগ দেন। বছরের শেষে লভ্যাংশ ৩ : ৪ অনুপাতে বণ্টিত হলে, A ব্যবসা শুরু করার কত মাস পর B যোগ দিয়েছিলেন?
A) ৩ মাস
B) ২ মাস
C) ৪ মাস
D) ৫ মাস
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ২ মাস

সমাধান:
ধরি, B ব্যবসায় x মাস যুক্ত ছিলেন। A যুক্ত ছিলেন ১২ মাস।
লভ্যাংশের অনুপাত = ৫০,০০০ × ১২৮০,০০০ × x =
বা, ৬০৮x =
বা, ২৪x = ২৪০
বা, x = ১০ মাস।
B ব্যবসায় ১০ মাস যুক্ত ছিলেন। অতএব, তিনি ব্যবসা শুরুর (১২ – ১০) = ২ মাস পর যোগ দিয়েছিলেন।

১৪. একটি পাত্রে A ও B দুটি তরলের মিশ্রণের অনুপাত ৪ : ১। যখন ১০ লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ B তরল ঢালা হয়, তখন অনুপাতটি ২ : ৩ হয়। পাত্রে প্রথমে কত লিটার A তরল ছিল?
A) ১৬ লিটার
B) ২০ লিটার
C) ২৪ লিটার
D) ১২ লিটার
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ১৬ লিটার

সমাধান:
ধরি, পূর্বে মিশ্রণে A ও B তরল ছিল যথাক্রমে ৪x এবং x লিটার। মোট মিশ্রণ = ৫x লিটার।
১০ লিটার মিশ্রণ তুলে নিলে, অতিক্রান্ত A তরল = ১০ × [ ] = ৮ লিটার এবং B তরল = ২ লিটার।
১০ লিটার B তরল ঢালার পর নতুন পরিমাণ:
A তরল = ৪x – ৮ এবং B তরল = x – ২ + ১০ = x + ৮।
শর্তানুসারে, ৪x – ৮x + ৮ =
বা, ১২x – ২৪ = ২x + ১৬
বা, ১০x = ৪০ => x = ৪।
প্রথমে A তরল ছিল = ৪x = ৪ × ৪ = ১৬ লিটার।

১৫. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর। ৫ বছর আগে তাদের বয়সের গুণফল ছিল তৎকালীন পিতার বয়সের ৪ গুণ। পিতার বর্তমান বয়স কত বছর?
A) ৩৬ বছর
B) ৪০ বছর
C) ৪৫ বছর
D) ৩৮ বছর
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ৩৬ বছর

সমাধান:
ধরি, পিতার বর্তমান বয়স = F এবং পুত্রের বর্তমান বয়স = S।
F + S = ৪৫ => F = ৪৫ – S।
৫ বছর আগে পিতার বয়স ছিল (F – ৫) এবং পুত্রের বয়স ছিল (S – ৫)।
শর্তানুসারে, (F – ৫) × (S – ৫) = ৪ × (F – ৫)
যেহেতু ৫ বছর আগে পিতার বয়স ০ ছিল না, উভয় পক্ষ থেকে (F – ৫) কেটে পাই:
S – ৫ = ৪ => S = ৯ বছর।
পিতার বর্তমান বয়স = ৪৫ – ৯ = ৩৬ বছর।

১৬. তিনটি পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে প্রথম দুটির গুণফল ৫৫১ এবং শেষ দুটির গুণফল ১০৭৩। সংখ্যা তিনটির সমষ্টি কত?
A) ৭৫
B) ৮৫
C) ৯০
D) ৮০
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৮৫

সমাধান:
ধরি, পরস্পর মৌলিক সংখ্যা তিনটি যথাক্রমে x, y এবং z।
xy = ৫৫১ এবং yz = ১০৭৩।
যেহেতু সংখ্যাগুলি পরস্পর মৌলিক, তাই y হবে ৫৫১ এবং ১০৭৩-এর গ.সা.গু।
৫৫১ এবং ১০৭৩-এর গ.সা.গু নির্ণয় করে পাই = ২৯।
অতএব, y = ২৯।
x = ৫৫১২৯ = ১৯।
z = ১০৭৩২৯ = ৩৭।
সংখ্যা তিনটির সমষ্টি = ১৯ + ২৯ + ৩৭ = ৮৫।

১৭. সরলতম মান কত? ০.১ × ০.১ × ০.১ + ০.০২ × ০.০২ × ০.০২০.২ × ০.২ × ০.২ + ০.০৪ × ০.০৪ × ০.০৪
A) ০.২৫
B) ০.১২৫
C) ০.৫
D) ০.৬২৫
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ০.১২৫

সমাধান:
ধরি, লব = (০.১) + (০.০২)
হর = (০.২) + (০.০৪) = (২ × ০.১) + (২ × ০.০২)
= ৮ × [ (০.১) + (০.০২) ] = ৮ × (লব)।
সরলতম মান = লব৮ × লব = = ০.১২৫।

১৮. কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে?
A) ২ গুণ
B) ৪ গুণ
C) ৮ গুণ
D) ৩ গুণ
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৪ গুণ

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল (A) = d (যেখানে d হলো কর্ণ)।
কর্ণ দ্বিগুণ করা হলে (d’ = ২d), নতুন ক্ষেত্রফল হবে:
A’ = (২d) = ৪d = ৪ × [ d ] = ৪A।
অতএব, ক্ষেত্রফল ৪ গুণ হবে।

১৯. একটি শহরের জনসংখ্যা ১০,০০০ জন। প্রথম বছর জনসংখ্যা ১০% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছর ১০% হ্রাস পায়। ২ বছর পর শহরের জনসংখ্যা কত হবে?
A) ১০,০০০ জন
B) ৯,৯০০ জন
C) ৯,৮০০ জন
D) ১০,১০০ জন
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: B) ৯,৯০০ জন

সমাধান:
১ম বছর শেষে জনসংখ্যা = ১০,০০০ এর ১১০% = ১১,০০০ জন।
২য় বছর শেষে জনসংখ্যা = ১১,০০০ এর ৯০% (১০% হ্রাস পাওয়ায়) = ৯,৯০০ জন।
(বিকল্প পদ্ধতি: কার্যকরী পরিবর্তন = [ ১০ – ১০ – ১০ × ১০১০০ ] % = -১%। ২ বছর পর জনসংখ্যা = ১০,০০০ – (১০,০০০ এর ১%) = ৯,৯০০ জন)।

২০. এক ব্যক্তি ৯৫০ টাকায় একটি দ্রব্য বিক্রি করায় ৫% ক্ষতি হয়। দ্রব্যটি ১০৪০ টাকায় বিক্রি করলে তাঁর শতকরা কত লাভ হবে?
A) ৪%
B) ৫%
C) ৬%
D) ২.৫%
উত্তর ও সমাধান দেখুন

সঠিক উত্তর: A) ৪%

সমাধান:
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯৫%।
ক্রয়মূল্য (১০০%) = ৯৫০ × ১০০৯৫ = ১,০০০ টাকা।
নতুন বিক্রয়মূল্য = ১,০৪০ টাকা।
লাভের পরিমাণ = ১,০৪০ – ১,০০০ = ৪০ টাকা।
শতকরা লাভ = [ ৪০১০০০ ] × ১০০% = ৪%।

Scroll to Top